রাবিতে নিরাপত্তা জোরদার, অতিরিক্ত পুলিশ মোতায়েন

রাবি প্রতিনিধি
২৩ জুলাই ২০১৬, ১১:২৪আপডেট : ২৩ জুলাই ২০১৬, ১১:২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়

যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে টহল ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রধান গেটগুলোতে শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে চেক করে ঢোকানো হচ্ছে।

শুক্রবারও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ কাজলা, বিনোদপুর ও স্টেশন বাজার গেটে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। গেটগুলোতে থাকা নিরাপত্তাকর্মীরা শিক্ষক-শিক্ষার্থীসহ সব প্রবেশকারীর দেহে তল্লাশি চালিয়ে ঢোকাতে দেখা গেছে। এছাড়া রিকশা, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনগুলোকেও চেকিং করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গুলশান ও শোলাকিয়ায় হামলার পর দেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে এ ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া বহিরাগতদের অবৈধ অনুপ্রবেশ গুরুত্ব দেওয়া হয়েছে। ঈদের ছুটির পর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা দিয়ে রেজিস্ট্রার দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মজিবুল হক আজাদ খান বলেন, ‘সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন আমাদের কাছে সাহায্য চেয়েছে। আর তাই আমরা তাদের সাহায্য করছি।’

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘রাজশাহী মহানগরীর সঙ্গে বিশ্ববিদ্যালয়েও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’ এছাড়া প্রতিদিনই চেকিং ব্যবস্থা চালু থাকবে বলে জানান তিনি।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান