নাটোরের বাগাতিপাড়ায় স্ত্রী শারমিন আক্তার সাথীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী তুষার ইমরান তুফানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। এসময় অপর তিন অভিযুক্তকে বেকসুর খালাস দেওয়া হয়। রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এই আদেশ দেন। কারাদণ্ডপ্রাপ্ত তুষার ইমরান উপজেলার পাকা দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা।
আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১১ জুন নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা দক্ষিণপাড়া গ্রামের আকসেদ আলীর মেয়ে শারমিন আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী তুষার ।এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে তুষারসহ ৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ শুনানি শেষে রবিবার দুপুরে আদালত এই রায় দেন।
আরও পড়ুন: রূপগঞ্জ প্রেসক্লাবের সামনে দুর্বৃত্তদের ফাঁকা গুলি
/এআর/








