রূপগঞ্জ প্রেসক্লাবের সামনে দুর্বৃত্তদের ফাঁকা গুলি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৪ জুলাই ২০১৬, ১৬:৫৬আপডেট : ২৪ জুলাই ২০১৬, ১৬:৫৯

রূপগঞ্জ প্রেসক্লাবের সামনে দুর্বৃত্তদের ফাঁকা গুলি নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রেসক্লাবের সামনে অজ্ঞাত পরিচয়ে দুর্বৃত্তরা ফাঁকা গুলিবর্ষণ করেছে বলে অভিযোগ করেছেন ক্লাবের একজন সিনিয়র সহ-সভাপতি। তিনি জানান, রবিবার দুপুর সোয়া ২টায় দুটি মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত ওই গুলিবর্ষণের ঘটনা ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।এদিকে গুলির শব্দে এলাকাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে,বন্ধ হয়ে যায় দোকানপাট।
রূপগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মকবুল হোসেন জানান, দুপুর সোয়া ২টার দিকে মঠেরঘাট চৌরাস্তা থেকে দুটি মোটরসাইকেলে করে ৬ জন মুখোশধারী দুর্বৃত্ত ফাঁকা গুলি বর্ষণ করতে থাকে। এক পর্যায়ে রূপগঞ্জ প্রেসক্লাবের সামনে  তারা ৪ রাউন্ড গুলি করে। পরে তারা উপজেলা পরিষদ এলাকার দিকে পালিয়ে যায়। এতে প্রেসক্লাবে থাকা সাংবাদিকসহ আশপাশের লোকজনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। প্রেসক্লাবের সামনে যারা গুলি বর্ষণের ঘটনা ঘটিয়েছে তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

আরও পড়ুন: লালমনিরহাটে ১৪ রাউন্ড গুলি উদ্ধার, পুলিশি হেফাজতে বাড়ির মালিক 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে