নাটোরের সঙ্গে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বাস যোগাযোগ বন্ধ

নাটোর ও রাজশাহী প্রতিনিধি
২৬ জুলাই ২০১৬, ১৭:১৭আপডেট : ২৬ জুলাই ২০১৬, ১৭:৪০

নাটোর নাটোর ও রাজশাহী জেলা মালিক সমিতির দ্বন্দ্বের জেরে নাটোরের সঙ্গে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জে সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল থেকে এ রুটে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। এ ঘটনায় নাটোর জেলা মালিক সমিতির পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে এই সমস্যার জন্য রাজশাহী জেলা মালিক সমিতিকে দায়ী করা হয়েছে। সমস্যা সমাধানে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন তারা।

নাটোর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি লক্ষণ পোদ্দার জানান, রাজশাহী বাস মালিক সমিতি কোনও নিয়ম নীতির তোয়াক্কা না করে দীর্ঘদিন থেকেই তাদের বাস নাটোরের ওপর নিয়ে চলাচল করাচ্ছিল। অপরদিকে, নাটোরের বাস রাজশাহীতে গেলে তাদেরকে অতিরিক্ত টাকা প্রদান ছাড়াও ওই বাসে রাজশাহীর শ্রমিক নেওয়া বাধ্যতামূলক ছিল। এ নিয়ে উভয় সমিতির মধ্যে দ্বন্দ্বের জেরে পূর্ব ঘোষণা ছাড়াই মঙ্গলবার সকাল থেকে রাজশাহীতে নাটোরের সব বাস চলাচল বন্ধ করে দেয় রাজশাহী মালিক সমিতি। দুপুরে সংবাদ সম্মেলন করে রাজশাহী মালিক সমিতির এই স্বেচ্ছাচারিতার প্রতিবাদ জানান নাটোর মালিক সমিতির নেতারা। এতে মালিক সমিতি,বাস স্টাফ ও সাধারণ যাত্রীদের অপূরণীয় ক্ষতি হচ্ছে উল্লেখ করে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সমস্যা সমাধানের জন্য আল্টিমেটাম দেয় নাটোর মালিক সমিতি। নির্ধারিত সময়ে সমস্যার সমাধান না হলে নাটোরের ওপর দিয়ে চলাচলকারী সব যানবাহন বন্ধ করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন নাটোর মালিক সমিতির নেতারা।

এদিকে, নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে বাস থেকে চাঁদাবাজির অভিযোগ এনে বিক্ষোভ সমাবেশ করেছেন রাজশাহীর মোটর শ্রমিকরা। 
রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী অভিযোগ করে বলেন, শফিকুল ইসলাম শিমুল এমপি নির্বাচিত হবার পর থেকে নাটোর-হরিশপুর বাইপাসে প্রতিটি বাস থেকে ৫০ টাকা করে চাঁদা তোলা হচ্ছে। একই সঙ্গে রাজশাহীর কোনও বাস দুপুর ১২টার আগে নাটোরে প্রবেশে নিষেধ করা হয়েছে। প্রবেশ করলে তা আটকে শ্রমিকদের নির্যাতন করা হচ্ছে।

তিনি আরও বলেন, ‘শফিকুল ইসলাম শিমুল নাটোরের শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির কাছ থেকে মাসে ১৫ লাখ টাকা করে চাঁদা নেয়। এ কারণে সেখানে অবাধে বাস চলাচলে তিনি প্রায়ই হস্তক্ষেপ করেন। এর প্রতিবাদে আজ (মঙ্গলবার) শুধু বাস চলাচল বন্ধ থাকলেও আগামীকাল (বুধবার) থেকে সমগ্র উত্তরবঙ্গে বাস-ট্রাকসহ সব যান চলাচল বন্ধ রাখবে শ্রমিকরা।’

তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন, ‘রাজশাহীর শ্রমিক নেতা মাহাতাব ও রবি নেশাগ্রস্ত। তারা সমস্ত বাস থেকে চাঁদা তুলে। তারা চায় তাদের ইচ্ছে মত বাস চলবে। মালিকরা এতো টাকায় বাস কিনে তাদের কথায় চলবে কেন? আমি কোনও চাঁদা আদায় করি না। তারা সরকারের ভাব-মূর্তি নষ্ট করতে এ ধরনের অপবাদ দিচ্ছে।’

 

আরও পড়ুন:

অপারেশন স্টর্ম-২৬ এর সব খবর
মানিকগঞ্জ ও পাবনায় যমুনার দুর্গম চরে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান চলছে

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম