এইচএসসি ফেল তবুও জঙ্গি রিগ্যান ক্লাস করতো রেটিনা কোচিংয়ে !

বগুড়া প্রতিনিধি
২৭ জুলাই ২০১৬, ১৮:৫২আপডেট : ২৭ জুলাই ২০১৬, ১৯:১২

এইচএসসি ফেল তবুও জঙ্গি রিগ্যান  ক্লাস করতো রেটিনা কোচিংয়ে !

ঢাকার কল্যাণপুরে জঙ্গি ঘাঁটি থেকে গ্রেফতার বগুড়ার জঙ্গি রাকিবুল হাসান রিগ্যান (১৯) উচ্চ মাধ্যমিক পাশ করেনি তবুও কীভাবে রেটিনা কোচিং সেন্টারে ক্লাস করতো তা নিয়ে প্রশ্ন সবার। তাদের ধারণা মূলত জঙ্গি সংগঠনে যাওয়ার জন্যই ওই কোচিং সেন্টারে ভর্তি হয়েছিল।

এক বছর আগে সে বগুড়া শহরে জলেশ্বরীতলা এলাকায় রেটিনা কোচিং সেন্টারে যাওয়ার নামে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। রিগ্যান বগুড়া সরকারি আজিজুল হক কলেজ সংলগ্ন শহরের জামিলনগর এলাকার মৃত ঠিকাদার রেজাউল করিমের ছেলে।

নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং কর্মকর্তা রোকেয়া আকতার জানান, ছেলে রিগ্যান ২০১৩ সালে করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও ২০১৫ সালে বগুড়া সরকারি শাহ সুলতান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে। এরপর মেডিক্যাল কলেজে ভর্তি হবার জন্য শহরে জলেশ্বরীতলায় শিবির পরিচালিত রেটিনা কোচিং সেন্টারে ভর্তি হয়।

তিনি দাবি করেন, গত বছরের ২৬ জুলাই সকাল সাড়ে ৭টায় সে কোচিং সেন্টারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর তার কোনও সন্ধান পাওয়া যায়নি। এর পর থেকে মোবাইল ফোন বন্ধ। পরবর্তীতে তিনি জানতে পারেন, তার বাড়ির ভাড়াটিয়া দুপচাঁচিয়ার মোহাইমেনুল হাসান সিহাব ও আদমদীঘির মাসুদ রানার সঙ্গে সে বাড়ি ছাড়ে। কিছুদিন আগে পুলিশ হত্যার সঙ্গে জড়িত থাকায় মাসুদ রানাকে ঢাকা থেকে এবং সিহাবকে বগুড়া থেকে গ্রেফতার করে পুলিশ।

বুধবার দুপুরে বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে গিয়ে জঙ্গি রাকিবুল হাসান রিগ্যানের লেখাপড়া ও অন্যান্য বিষয়ে খোঁজ-খবর নেওয়া হয়। তাকে সেখানকার কোনও শিক্ষক-কর্মচারি চিনতে পারেননি।

পরে ফাইল দেখে সম্প্রতি যোগদানকারী অধ্যক্ষ প্রফেসর এজাজুল হক জানান, ২০১৫ সালে তার কলেজ থেকে রাকিবুল হাসান রিগ্যান বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়। কিন্তু সে উত্তীর্ণ হতে পারেনি। বাংলায় সি গ্রেড ও আইসিটিতে বি গ্রেড পেলেও অন্য বিষয়গুলোতে ফেল করেছে।

তাহলে সে কীভাবে মেডিক্যাল কলেজে ভর্তির জন্য কোচিং করছিল এই প্রশ্নের উত্তরে অধ্যক্ষ জানান, বিপথে যাবার জন্য হয়তো সে পরিবারকে মিথ্যা বলেছিল।  তার কলেজের শিক্ষার্থীদের ওপর নজর রাখা হচ্ছে। কারও সম্পর্কে অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক কলেজ থেকে বহিষ্কার করা হবে।

তিনি বলেন, বাবা-মার সঙ্গে সম্পর্ক শিথিল হওয়ার কারণেই সন্তানরা বিপথে যাচ্ছে।

এ ব্যাপারে জঙ্গি রিগ্যানের মা নার্সিং কর্মকর্তা রোকেয়া আকতার আরও জানান, তার ছেলে রেজাল্ট হওয়ার আগেই কোচিং সেন্টারে ভর্তি হয়েছিল। আর নিখোঁজ হওয়ার পর রেজাল্ট হয়। ছেলে বাড়িতে ফিরে এলেই রেজাল্ট দেখবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন। তাই তিনি রিগ্যানের উচ্চ মাধ্যমিক পাশের বিষয়ে নিশ্চিত ছিলেন না বলে জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীরা জানান, জঙ্গি দলে যোগদান করতেই মূলত রিগেন শিবির পরিচালিত রেটিনা কোচিং সেন্টারে ভর্তি হয়েছিল। আর তাকে সহযোগিতা করেছে, বন্ধু শিহাব ও মাসুদ রানা।

/জেবি/ 

আরও পড়তে পারেন : যশোরের কথিত জঙ্গি মুন্না জামিন পেয়েছেন

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের