বগুড়ায় পুরোহিত ও তার ছেলেকে আইএসের নামে হত্যার হুমকি

বগুড়া প্রতিনিধি
২৮ জুলাই ২০১৬, ২১:৩৬আপডেট : ২৮ জুলাই ২০১৬, ২১:৩৮

বগুড়া সদরের পীরগাছা কেন্দ্রীয় কালীমাতা ও শিব মন্দিরের পুরোহিত মৃনাল কান্তি ভাদুরী চেনু ও তার ছেলেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আইএসের নামে। ডাকযোগে পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, সারাদেশে বিভিন্ন মন্দিরের পুরোহিতদের হত্যার ধারাবাহিকতায় এ মন্দিরের পুরোহিতের হত্যার পালা।  এতে আতঙ্ক দেখা দিলে সেখানে পুলিশি পাহারা জোরদার করা হয়। বগুড়ায় পুরোহিত ও তার ছেলেকে আইএসের নামে হত্যার হুমকি

বগুড়ার সদর থানার ওসি আবুল বাশার জানান, গত বুধবার ডাকযোগে আইএস ছাত্র সংগঠনের নামে পুরোহিতের কাছে চিঠি আসে। পরে মন্দির কমিটির সভাপতি নিখিলেশ চন্দ্র মুজমদার ও সাধারণ সম্পাদক উজ্জ্বল চন্দ্র সরকার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর থানার ওসিকে জানান।  

বৃহস্পতিবার দুপুরে নির্বাহী কর্মকর্তা শাহানা আকতার জাহান এবং ওসি আবুল বাশার পীরগাছা কালীমাতা ও শিব মন্দির পরিদর্শন করেন। নির্বাহী কর্মকর্তা পুরোহিতকে শান্তনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি পাহারা জোরদারে নির্দেশ দেন। এছাড়া জনগণকে সজাগ থাকার পরামর্শ দেন।

পরিদর্শনের সময় নব-নির্বাচিত ইউপি সদস্য রুবেল সাকিদার, এনামুল হক উকিল, বনিক সমিতির সাধারণ সম্পাদক আলীউল রেজা, ইউপি সচিব মুঞ্জুরুল আলম, আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলাম, পূজা উদযাপন কমিটির নেতা অনন্ত চন্দ্র, অসীম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

সদর থানার ওসি জানান, ওই এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

আরও পড়ুন: সুন্দরবনের আত্মসমর্পণকারী ৬ বনদস্যু জামিনে মুক্ত 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে