বগুড়ায় হত্যা মামলার আসামি পালিয়ে যাওয়ায় তিন পুলিশ ক্লোজড

বগুড়া প্রতিনিধি
০৩ আগস্ট ২০১৬, ১৮:৪৪আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ১৮:৫৩

বগুড়ায় হত্যা মামলার আসামি পালিয়ে যাওয়ায় তিন পুলিশ ক্লোজড

বগুড়ায় হাতকড়াসহ হত্যা মামলার আসামি পালিয়ে যাওয়ায় এক সাব-ইন্সপেক্টরসহ তিন পুলিশকে ক্লোজড করা হয়েছে। বুধবার সকালে পুলিশ সুপার আসাদুজ্জামান এ নির্দেশ দেন।

তারা হলেন, ধুনট থানার এসআই রফিকুল ইসলাম, কন্সস্টেবল আবুল কালাম আজাদ ও কনস্টেবল হাসেম আলী।

বগুড়ার সিনিয়র সহকারি পুলিশ সুপার (মিডিয়া) গাজিউর রহমান জানান, বুধবার বিকাল পর্যন্ত হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামির সন্ধান পাওয়া যায়নি। দায়িত্বে অবহেলা করায় পুলিশ সুপার আসাদুজ্জামান বুধবার সকালে এক সাব-ইন্সপেক্টর ও দুই কনস্টেবলকে পুলিশ লাইন্সে ক্লোজড করেছেন।

জানা গেছে, ধুনট উপজেলার বানিয়াগাতি বাজার মসজিদের ইমাম ও বিবাহ রেজিস্টার (কাজী) পাশ্ববর্তী বলারবাড়ী গ্রামের মতিউর রহমান মতি কাজী গত ৩ জুলাই রাতে খুন হন। পরদিন তার স্ত্রী মর্জিনা খাতুন  ধুনট থানায় হত্যা মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম গত সোমবার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বানিয়াগাতি গ্রামের মহিশুরা দাখিল মাদ্রাসার অফিস সহকারি আনিসুর রহমানকে গ্রেফতার করেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে এসআই রফিকুল ইসলাম, কনস্টেবল আবুল কালাম আজাদ ও হাসেম আলীকে হাতকড়া পরিয়ে সিএনজি অটোরিকশায় করে বগুড়া জেল হাজতে নিয়ে যাচ্ছিলেন। পথে শাজাহানপুর উপজেলার একটি সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার জন্য থামলে আনিসার রহমান পালিয়ে যায়।

/জেবি/

আরও পড়তে পারেন : বগুড়ায় ৫ তলা থেকে লাফিয়ে পরে অগ্নিদগ্ধ নারীর আত্মহত্যা

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের