নাটোরে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

নাটোর প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৬, ১৭:১৮আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ১৭:২০

নাটোর

নাটোরের বাগাতিপাড়ায় ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ৫০ হাজার টাকা জরিমানাও হয়েছে তার। মঙ্গলবার জেলা ও দায়রা জজ রেজাউল করিম এ রায় দেন।  

দণ্ডপ্রাপ্ত চন্দন কুমার উপজেলার বিহারকোল গ্রামের বাসিন্দা। আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালে একই গ্রামের খগেন্দ্র রায়ের মেয়ে বেলী রাণী রায়কে ধর্ষণ করে চন্দন কুমার। এ ঘটনায় বেলী রাণী গর্ভবতী হয় এবং চন্দনকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু চন্দন তা প্রত্যাখ্যান করে। পরে বেলী রাণী বাদী হয়ে চন্দন কুমারকে আসামি করে মামলা করেন। বেলী রাণী একটি কন্যা সন্তান প্রসব করেছেন।

সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে মঙ্গলবার জেলা ও দায়রা জজ রেজাউল করিম অভিযুক্ত চন্দন কুমারের বিরুদ্ধে এই রায় দেন।  এছাড়া বেলী রাণীর বিয়ে না হওয়া পর্যন্ত তার ভরণপোষণ সরকারিভাবে চালাতে এবং তার কন্যাকে চন্দন কুমারের পরিবারের দ্বায়িত্বে দিতে জেলা প্রশাসককে নির্দেশ দেন।

/এআরএল/

আরও পড়ুন: জঙ্গি হামলার শিকার হলে যা করণীয়

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম