বগুড়ায় বালুবাহী ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

বগুড়া প্রতিনিধি
১০ আগস্ট ২০১৬, ১৮:১২আপডেট : ১০ আগস্ট ২০১৬, ১৮:১৬

বগুড়ায় বালুবাহী ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত বগুড়ার শাজাহানপুরের মাদলা চাঁচাইতারা সেতুর কাছে দ্বিতীয় বাইপাস মহাসড়কে বালুবাহী ট্রাকের ধাক্কায় শহিদুল ইসলাম (৩৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। বুধবার সকালে মোটরসাইকেলে স্কুলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
শহিদুল রংপুরের মিঠাপুকুর উপজেলার কাসিমপুর সরকারপাড়ার মোজাম্মেল হকের ছেলে। তিনি গাবতলীর বাগবাড়ি কেএম উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে শহিদুল ফুলতলার ভাড়া বাসা থেকে মোটরসাইকেলে স্কুলে যাচ্ছিলেন। সকাল ৯টার দিকে মাদলা চাঁচাইতারা সেতুর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা বালুবাহী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই শিক্ষকের মৃত্যু হয়।

বাগবাড়ি কেএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন জানান,শহিদুল  প্রায় ৬ বছর ধরে শিক্ষকতা করছেন। ফুলতলার ভাড়া বাসা থেকে স্কুলে যাতায়াত করতেন।

শাজাহানপুর থানার সেকেন্ড অফিসার এআই কালা চাঁন জানান, ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: মুক্তিপণের বিনিময়ে অপহৃত ৬ মাঝি উদ্ধার
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী