জালিয়াতির অভিযোগে ২০ শিক্ষক-কর্মচারীকে শোকজ

বগুড়া প্রতিনিধি
১১ আগস্ট ২০১৬, ১৭:২০আপডেট : ১১ আগস্ট ২০১৬, ১৭:২০

বগুড়া কলেজ বগুড়া কলেজের অধ্যক্ষসহ ডিগ্রিস্তরের ২০ শিক্ষক-কর্মচারী জালিয়াতির মাধ্যমে এমপিওভুক্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এ ব্যাপারে তাদের কারণ দর্শানোর নোটিশ করেছে।
তবে বগুড়া কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক ও অধ্যক্ষ কে বি এম মুসা জানিয়েছেন, তারা কোনও জালিয়াতি করেননি, এটা ডিজি অফিসের পদ্ধতিগত ভুল। শিগগিরই চিঠির জবাব দেওয়া হবে।
এমপিওভুক্তরা হলেন- বগুড়া কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক ও অধ্যক্ষ কে বি এম মুসা, ইসলাম শিক্ষার প্রভাষক এ এন এম নুরুল আমিন, অর্থনীতির প্রভাষক তাহমিনা পারভীন, ইংরেজির আব্দুল্লাহেশ সাফী খান, বাংলার নাসের আালী, রাষ্ট্রবিজ্ঞানের সুলতান মাহমুদ, দর্শনের সুদেব চন্দ্র দাসগুপ্ত এবং লাইব্রেরিয়ান নজরুল ইসলাম, জীববিজ্ঞানের প্রদর্শক আব্দুর রব তালুকদার, পদার্থবিজ্ঞানের রবীন্দ্রনাথ বর্মণ, মনোবিজ্ঞানের ফেরদৌস জামান, ভূগোলের লিপি মজুমদার, সাচিবিক বিদ্যা ও অফিস ব্যবস্থাপনার এ টি এম নজরুল ইসলাম এবং কম্পিউটার তথ্য ও প্রযুক্তির সাহানারা বিলকিস, তৃতীয় শ্রেণীর কর্মচারী জাহিদুল ইসলাম, চতুর্থ শ্রেণীর কর্মচারী জিয়াদার রহমান, মমতাজুর রহমান, আবু হাসান, ফিরোজুল ইসলাম ও আব্দুর মান্নান।

এর আগে, গত ৮ আগস্ট মাউশি অধিদফতরের সহকারী পরিচালক হেলাল উদ্দীন স্বাক্ষরিত নোটিশে বলা হয়, বগুড়া কলেজে ডিগ্রিস্তরের কোনও এমপিও কোড নেই। অথচ কলেজে ডিগ্রিস্তরে শিক্ষক ও কর্মচারী রয়েছে। অধ্যক্ষ থেকে শুরু করে প্রভাষক, পরিদর্শক ও কর্মচারীরা সবাই এমপিওভুক্ত হয়েছেন। তারা কীভাবে এমপিওভুক্ত হয়েছেন, তা ওই নোটিশের মাধ্যমে জানতে চাওয়া হয়েছে।

এছাড়া ওই শিক্ষা প্রতিষ্ঠানে ডিগ্রিস্তরের এমপিও প্রাপ্তি কেন অবৈধ হবে না তাও জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি ওইসব শিক্ষক-কর্মচারীদের এমপিও কেন বাতিল এবং সরকারি কোষাগার থেকে যে পরিমাণ টাকা নিয়েছে তা কেন ফেরত চাওয়া হবে না তাও সাতদিনের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

বগুড়া কলেজের অধ্যক্ষ কে বি এম মুসা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরেজমিনে পরিদর্শন ও তদন্ত করে কলেজে ডিগ্রিস্তরের অনুমতি দিয়েছেন। শুধু কোড নম্বর নেই, যা শিগগিরই পাওয়া যাবে। এই কোডের সমস্যা শুধু তার কলেজে নয়, বগুড়ার মোকামতলা মহিলা কলেজ, নন্দীগ্রাম হাটকড়ই কলেজসহ ৬টি কলেজ এবং সারাদেশে ৩০০ কলেজে রয়েছে। ডিজি অফিসের পদ্ধতিগত ভুলের কারণে তিনিসহ ২০ শিক্ষককে শোকজ করা হয়েছে। যথাসময়ে এই নোটিশের সন্তোষজনক জবাব দেওয়া হবে বলেও জানান তিনি।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের