নাটোরের বড়াইগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত এক ব্যক্তি নিহত ও অপর দুইজন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মানিকপুর কলাবাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে পুলিশের ওসি আব্দুল্লাহ আল মামুন ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার মানিকপুরের কলাবাগান এলাকায় নাটোর থেকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখি একটি ট্রাকের সংঘর্ষ হয়। এসময় তিনজন আহত হন।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত বাকি দুই জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: ‘চোখের সামনে সন্তানের নির্মম মৃত্যু দেখেছি’
/এমও/








