জয়পুরহাটে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ

জয়পুরহাট প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৬, ০৯:৩৫আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ০৯:৩৮

বন্দুকযুদ্ধ জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পরিতোষ ওরফে পরি নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে আটক করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।
আক্কেলপুর থানা সূত্রে জানা গেছে,  বুধবার গভীর রাতে মাদক বিক্রির খবর পেয়ে  আক্কেলপুরের রুকিন্দিপুর ঈদগাহ মাঠের কাছে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি করলে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় পরিতোষকে আটক করলেও তার অন্য সহযোগীরা পালিয়ে যায়।
হাসপাতালে পরিতোষের পরিবারের কাউকে এই ঘটনার বিষয়ে কথা বলার জন্য পাওয়া যায়নি।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ অবস্থায় আটক পরিতোষ এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। আক্কেলপুর থানায় তার বিরুদ্ধে মাদকের ৬টি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় আরও একটি মামলা করা হবে।

আরও পড়ুন: ‘পাকিস্তানি না, আমরা বাংলাদেশি হতে চাই’
/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী