ফারাক্কার গেট দিয়ে ধেয়ে আসছে পানি

পদ্মা ও মহানন্দার পানি বিপদসীমা ছুঁই ছুঁই, পানিবন্দি হাজারো মানুষ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৭ আগস্ট ২০১৬, ১৮:৪০আপডেট : ২৭ আগস্ট ২০১৬, ১৮:৪০

চাঁপাইনবাবগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত বিহার রাজ্যের ভয়াবহ বন্যা পরিস্থিতি সামাল দিতে ভারত সরকার ফারাক্কার ১০০টি গেট খুলে দেওয়ায় উজান থেকে নেমে আসা পানিতে চাঁপাইনাবগঞ্জে পদ্মা ও মহানন্দা নদীর পানি বিপদসীমা প্রায় ছুঁই ছুঁই অবস্থায় রয়েছে। ইতোমধ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৪টি ওয়ার্ড ও ২টি উপজেলার ৭টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকার প্রায় ৬৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পানিবন্দি মানুষদের মধ্যে এখন পর্যন্ত কোনও সরকারি ত্রাণসামগ্রী না পৌঁছায় বন্যার্তরা মানববেতর জীবন-যাপন করছে।  

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাহিদুল ইসলাম জানান, পদ্মা বিপদসীমার দশমিক ১২ সেন্টিমিটার এবং মহানন্দা বিপদসীমার দশমিক ১৬ সেন্টিমিটার  নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অস্বাভাবিক হারে পানি বেড়ে যাওয়ায় ২/১ দিনের মধ্যেই নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

এদিকে, হঠাৎ করে পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি, নারায়ণপুর, চরঅনুপনগর, সুন্দরপুর এবং শিবগঞ্জ উপজেলার পাঁকা, উজিরপুর, দূর্লভপুর, মনাকষা, ঘোড়াপাখিয়া ইউনিয়নের প্রায় ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় ৬৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্ধ রয়েছে এসব ইউনিয়নের বেশিরভাগই শিক্ষা প্রতিষ্ঠান। পানি দ্রুত বাড়তে থাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় প্রায় সাড়ে ৫’শ বিঘা জমির আউস ধানসহ রবি শষ্য পানির নিচে তলিয়ে গেছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদফরের উপপরিচালক মো. সাজদার রহমান। পানিবন্দি মানুষ

এছাড়া, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুর ধাপাপাড়া, চরমোহনপুর, নামোনিমগাছি ও বড়িপাড়াসহ নিমাঞ্চল প্লাবিত হয়ে প্রায় ২’শ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে বলে জানান চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র সাইদুর রহমান। 

দুর্লভপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজিব রাজু জানান, এ ইউনিয়নের ২৫টি গ্রামের ৯৫ ভাগ ঘরবাড়ি বন্যায় ডুবে গেছে। জরুরি ভিত্তিতে বন্যাদুর্গত এলাকার মানুষের জন্য ত্রাণের দাবিও জানান তিনি।

আলাতুলি ইউপি চেয়ারম্যান কামরুল হাসান কামাল জানান, তার ইউনিয়নে এক হাজার ২’শ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বন্যায় পানিতে ডুবে গেছে দুটি প্রাথমিক বিদ্যালয়ও । তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাথাপিছু ১০ কেজি করে ৩৫৫ জনকে চাউল ছাড়া অন্য ত্রাণ না দেওয়ায় বন্যা কবলিত মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলেও তিনি জানান।

চরঅনুপনগর ইউনিয়নের চেয়ারম্যান সাদেকুল ইসলাম বাচ্চু জানান, মহানন্দার পানি দ্রুত বৃদ্ধির ফলে চরঅনুপনগর ইউনিয়নের নতুনপাড়া, বাগানপাড়া, চরকাশিমপুর ও  কলাবাগান এলাকার প্রায় ৫’শ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এছাড়া পুরাতন ইউপি ভবন, স্বাস্থ্য-কেন্দ্র, ১টি মাদ্রাসাও বন্যা কবলিত হয়ে পড়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মনসুরুর রহমান জানান, বন্যাকবলিত সদর উপজেলার দেবীনগর ও আলাতুলি ইউনিয়নে এবং শিবগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে ত্রাণ হিসেবে ১২ মেট্রিকটন চাল বরাদ্দ পাওয়া গেছে।

ভুক্তভোগীরা জানান, রান্নাবান্নার সুযোগ না থাকায় শুকনা খাবারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বন্যাকবলিত এলাকাগুলোয়।

আরও পড়ুন:

‘অপারেশন হিট স্ট্রং ২৭’

গুলশান হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহত (ভিডিও)

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম