'আইএসের নামে স্বাধীনতাবিরোধীরাই জঙ্গিবাদ উত্থানের চেষ্টা চালাচ্ছে'

নাটোর প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৬, ১৪:৪৬আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ১৫:০৮

নাটোরে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, স্বাধীনতাবিরোধীরাই আইএস’র নামে দেশে জঙ্গিবাদের উত্থানের চেষ্টা চালাচ্ছে। বঙ্গবন্ধু হত্যার বিচার শেষে দেশে যখন যুদ্ধাপরাধীদের বিচারও শেষ পর্যায়ে তখন জঙ্গি হামলার মাধ্যমে ‘৭১ এর পরাজিত শক্তিরা একত্রিত হয়ে যুদ্ধাপরাধীদের বাঁচাতে এ ধরণের অপপ্রয়াস চালাচ্ছে।

আজ রবিবার (২৮ আগস্ট) সকাল ১১টার দিকে নাটোর সদর থানার উদ্বোধনী অনুষ্ঠান শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী নাটোর সদর থানার নবনির্মিত ভবনের উদ্বোধন করেছেন। রবিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শহরের কানাইখালী এলাকায় এই উদ্বোধনী অনুষ্ঠান হয়। 

সুধী সমাবেশে মন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধীদের সব অপচেষ্টা ব্যর্থ করে বঙ্গবন্ধু শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। বাংলাদেশের অগ্রগতি কেউ থামাতে পারবে না।

পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন

তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন, সদর আসনের এমপি শফিকুল ইসলাম শিমুল, লালপুর-বাগাতিপাড়া আসনের এমপি অ্যাড. আবুল কালাম আজাদ ও জেলা প্রশাসক খলিলুর রহমান।

আরও পড়ুন- 

৫ এপ্রিল বাড়ি ছাড়ে তামিমের সহযোগী জঙ্গি রাব্বী

কল্যাণপুর থেকে পাইকপাড়া: জঙ্গিবিরোধী অভিযানে নতুন মাত্রা

/এফএস/ 

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের