প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগকে নিয়ে ‘কটূক্তি’

রাবি বিপ্লবী ছাত্রমৈত্রী নেতার ছাত্রত্ব বাতিলের দাবি ছাত্রলীগের

রাবি প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৬, ১৫:২৬আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ১৫:৩০

রাবিতে ছাত্রলীগের সমাবেশ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগকে নিয়ে ‘কটূক্তি’র প্রতিবাদে বিপ্লবী ছাত্রমৈত্রীর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক দিলীপ রায়ের ছাত্রত্ব বাতিলের দাবি জানিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। রবিবার দুপুর দেড়টার দিকে দলীয় টেন্টে এক সমাবেশে তারা এ দাবি জানান।

এর আগে রবিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের আমতলা থেকে দিলীপ রায়কে আটক করে পুলিশ। এরপর ছাত্রলীগ তাদের দলীয় টেন্ট থেকে দেড়টায় একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় সেখানে আসে। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে।

এতে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু ও সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব। সমাবেশে নেতারা সাত দিনের মধ্যে দিলীপ রায়ের ছাত্রত্ব বাতিল ও শাস্তির দাবি করেন।

এদিকে, এ ঘটনায় নগরীর মতিহার থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ছাত্রলীগের একটি সূত্র জানায়।

আরও পড়ুন:
প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, রাবি ছাত্রমৈত্রী নেতা আটক

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম