রাজশাহীতে নগর জামায়াতের আমিরসহ গ্রেফতার ৩৮

রাজশাহী প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০১৬, ১৭:২৫আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৩১

গ্রেফতার রাজশাহী মহানগর জামায়াতের আমিরসহ ৩৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম  বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ ১১ জন, রাজপাড়া থানা ১১ জন, মতিহার থানা আটজন, শাহমখদুম থানা সাতজন এবং ডিবি পুলিশ একজনকে গ্রেফতার করে। এদের মধ্যে ১৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১৫ জন মাদকসেবী ও অন্যান্য মামলার আসামি এবং চারজন জামায়াতের নেতাকর্মী রয়েছে।

গ্রেফতার জামায়াতের নেতাকর্মীরা হলেন মহানগর জামায়াতের আমির ও নগরীর মির্জাপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা ড. আবুল হাসেম (৬৫), জামায়াত কর্মী নগরীর শ্যামপুর নতুনপাড়া এলাকার রায়হানুল ইসলাম (৫০) ও বদিউজ্জামান (৪৫) এবং বাখরাবাজ এলাকার পারভেজ আলী (২৩)।

ড. আবুল হাসেম রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। বুধবার রাতে তিনি জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে আসছিলেন। এ সময় কারা ফটকে ডিবি পুলিশের একটি দল তাকে আবার গ্রেফতার করে। বাকি জামায়াত কর্মীদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন;
নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশের লাঠিচার্জ

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে