বগুড়ায় শিশুকে কুপিয়ে ও নাপিতকে গলাকেটে হত্যা, আটক ১

বগুড়া প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৫৩আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৫৯

বগুড়া বগুড়ায় শনিবার সকালে শহরতলির ছোট টেংরা গ্রামে এক শিশুকে ধারালো অস্ত্রে কুপিয়ে ও শুক্রবার রাতে ঝোপগাড়ি হাজিপাড়া এলাকায় এক নাপিতকে গলা কেটে হত্যা করা হয়েছে।
এখন  পর্যন্ত দুটি হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা সম্ভব হয়নি বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন সদর থানার ওসি (তদন্ত) আসলাম আলী ও এসআই তরিকুল ইসলাম।
নিহতরা হলো বগুড়া সদরের ছোট টেংরা গ্রামের চা দোকানী আজিজার রহমানের দুই বছরের শিশুকন্যা মলি আকতার ও বড় কুমিড়া হিন্দুপাড়ার পরেশ কান্তের ছেলে হরি দাস (৩৫)।
শিশুকে হত্যার ঘটনায় জনগণ পাপলু নামে এক মাদকাসক্ত যুবককে আটক করে মারপিটের পর পুলিশে দিয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে শনিবার সকালে ঝোপগাড়ির হাজিপাড়ায় একটি মাঠে হরি দাসের রক্তাক্ত লাশ পাওয়া যায়। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

/এইচকে/

পড়ুন: ফ্লাইওভার নির্মাণকাজে চাঁদা দাবি: না দেওয়ায় হামলা, প্রকৌশলী অপহরণ

সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস