ফ্লাইওভার নির্মাণকাজে চাঁদা দাবি: না দেওয়ায় হামলা, প্রকৌশলী অপহরণ

ফেনী প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৩৬আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৩৬

ফেনী দাবি করা চাঁদা না দেওয়ায় ঢাকা চট্রগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর রেলওভারপাস ফ্লাইওভার নির্মাণকারী প্রতিষ্ঠানের অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছে সন্ত্রাসীরা। তারা এক প্রকৌশলীসহ দুইজনকে অপহরণও করেছে। পরে প্রশাসনের চাপে দুজনকেই ছেড়ে দেয় সন্ত্রাসীরা। এই ঘটনায় শুক্রবার রাতে রাজন নামের এক যুবককে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব ফেনী ক্যাম্প কমান্ডার সাফায়াত জামিল ফাহিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ফতেহপুর দেয়ানগঞ্জ রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে রাজনকে একটি পিস্তল ও ৪টি গুলিসহ গ্রেফতার করা হয়। তিনি শর্শদী এলাকার শহিদুল্লার ছেলে। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মহাসড়কে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অভিযোগ করেন, শুক্রবার রাতে সন্ত্রাসী রাজন ও এনামুলের নেতৃত্বে ২৫ থেকে ৩০ দুর্বৃত্ত ফতেহপুর রেলওভারপাস ফ্লাইওভারের ঠিকাদারি প্রতিষ্ঠান শিপু পিবিএলের কাছে ১ কোটি টাকা চাঁদা দাবি করে। পরে প্রতিষ্ঠানটি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা প্রতিষ্ঠানের অফিসে হামলা চালায় ও ভাঙচুর করে। এসময় এক প্রকৌশলীসহ দুজনকে অপহরণ করে পরে ছেড়ে দেয়। এই ঘটনায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ফেনী মডেল থানায়  মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন- 

আলিশান বাড়িতে সপরিবারেই থাকতো জঙ্গি মুরাদ
রূপনগর জঙ্গি আস্তানা থেকে জিহাদি বই, পিস্তল, গুলির খোসা, ছুরি জব্দ

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের