বগুড়া ডিপো বন্ধ, উত্তরাঞ্চলে সরকারি এলপি গ্যাসের সংকট

বগুড়া প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৩২আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৩২

গ্যাস বগুড়া গ্যাস ডিপোতে অগ্নিকাণ্ডের প্রভাবে উত্তরাঞ্চলে সরকারি এলপি গ্যাসের সংকট তৈরি হয়েছে। এ অবস্থায় বাধ্য হয়ে বেশি দামে বেসরকারি কম্পানির গ্যাস কিনতে হচ্ছে ভোক্তাদের। ত্রুটিপূর্ণ সিলিন্ডারে গ্যাস বিক্রির অভিযোগও উঠেছে।

রাজশাহী বিভাগীয় এলপি গ্যাস পরিবেশক সমিতির (রাবিগ্যাপস) কর্মকর্তারা অভিযোগ করেছেন, সিরাজগঞ্জের বাঘাবাড়ির সিন্ডিকেটকে সুবিধা দিতে কর্তৃপক্ষ বগুড়ার ডিপো বন্ধ রেখেছে। অভিযোগ অস্বীকার করে বগুড়া ডিপোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও মেঘনা অয়েল কোম্পানির এজিএম ওমর ফারুক নিয়াজী বলেছেন, ‘এখানে সিন্ডিকেটের কোনও ব্যাপার নেই। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি পেলেই ডিপো খোলা হবে।’

রাবিগ্যাপস সূত্র জানায়, ক্রটিপূর্ণ সিলিন্ডার দুর্ঘটনা ঘটাতে পারে বলে বারবার সতর্ক করা হয়েছে। তারপরও বিপিসির পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানি বগুড়া ডিপোতে গ্যাস সরবরাহ অব্যাহত রাখে।

গত ২০ আগস্ট বগুড়া ডিপোতে ট্রাক থেকে গ্যাসের সিলিন্ডার নামানোর সময় অগ্নিকাণ্ড ঘটে। পরবর্তীতে বিপিসি ত্রুটিপূর্ণ সিলিন্ডারগুলো বাতিল ঘোষণা করে। সিদ্ধান্ত হয়, বিস্ফোরক অধিদফতরের ছাড়পত্র ছাড়া এসব সিলিন্ডারে কোনও গ্যাস ভরা হবে না।

রাবিগ্যাপস জানায়, এ সিদ্ধান্তের পরও একটি চক্র বাঘাবাড়ি ডিপোতে ওই সিলিন্ডারগুলোতে গ্যাস ভরে বিক্রি করছে। বাঘাবাড়ি ডিপো থেকে কেবল পাবনা ও সিরাজগঞ্জে গ্যাস সরবরাহ হয়। কিন্তু ওই দুটি জেলায় পর্যাপ্ত গ্যাস থাকায় ডিলাররা উত্তরাঞ্চলের বাকি ১৪ জেলার ডিলারদের কাছেই পাইকারি মূল্যে তা বিক্রি করছেন।

রাবিগ্যাপস-এর আহ্বায়ক আহসানুর রশিদ ডাবলু জানান, বগুড়া ডিপো বন্ধ থাকায় উত্তরাঞ্চলে এলপি গ্যাসের সংকট তৈরি হয়েছে। ভোক্তারা বেশি দামে বেসরকারি কোম্পানির গ্যাস কিনতে বাধ্য হচ্ছেন।

আহসানুর রশিদ বলেন, বগুড়া ডিপোর পদ্মা অয়েল কোম্পানির অংশে অগ্নিকাণ্ড ঘটে। এরপরও কর্তৃপক্ষ পাশের মেঘনা ও যমুনার গুদামে সিলিন্ডার সরবরাহ বন্ধ রেখেছে। অথচ তাদের দাবি অগ্রাহ্য করে বাঘাবাড়ি ডিপো থেকে ত্রুটিপূর্ণ সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে।

আহসানুর রশিদের অভিযোগ, বাঘাবাড়ি ডিপোতে একটি সিন্ডিকেট রয়েছে। এদের সঙ্গে তিন কোম্পানির অসাধু লোকজনের সম্পর্ক আছে। বগুড়ায় ডিপো থাকলে পরিবেশক সমিতির নজরদারি ও চাপ থাকে। তাই এ ডিপো বন্ধের ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, অবিলম্বে বগুড়া ডিপো চালু না হলে রাবিগ্যাপস আইনের আশ্রয় নেবে।

মেঘনা অয়েল কোম্পানির এজিএম ওমর ফারুক নিয়াজী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে। সেখানে অগ্নিনির্বাপক যন্ত্রসহ কিছু সরঞ্জাম চাওয়া হয়েছে। সেগুলা পেলেই বগুড়া ডিপো চালু হবে। আর ডিলারদের অনুরোধেই বাঘাবাড়ি ডিপো থেকে সিলিন্ডার দেওয়া হচ্ছে। এর সঙ্গে সিন্ডিকেটের কোনও সম্পর্ক নেই।’

 

আরও পড়ুন: 

আলোচনায় জান্নাত!
/এআরএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের