রাজশাহীতে কোটি টাকা মূল্যের হেরোইনসহ গ্রেফতার ১

রাজশাহী প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০১৬, ২২:৩৩আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ২২:৩৩

রাজশাহীতে প্রায় কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইনসহ মেরিনা খাতুন (৫০) নামে এক নারীকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজশাহীতে কোটি টাকা মূল্যের হেরোইনসহ গ্রেফতার ১

মেরিনা খাতুন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাবলাবনা গ্রামের আবদুর রাজ্জাকের স্ত্রী। 

বুধবার দুপুরে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হেরোইন পাচারের গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর রাজশাহী রেলওয়ে কলোনি ক্যাম্পের একটি অপারেশন দল বুধবার সকাল সোয়া ৭টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে অভিযান চালায়। এ সময় এক কেজি হেরোইনসহ মেরিনা খাতুনকে আটক করা হয়।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী স্বীকার করেছেন-দীর্ঘদিন তিনি হেরোইন চোরাচালানের সঙ্গে জড়িত। এই ঘটনায় তার বিরুদ্ধে রাজশাহী রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী