ঈদে হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে মিষ্টি বিনিময়

হিলি প্রতিনিধি পবিত্র ঈদুল আজহা
১৩ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৫৫আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৫৭

 

ঈদুল আজহা উপলক্ষে বিজিবি ও বিএসএফের মধ্যে মিষ্টি বিনিময় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অপরদিকে, বিজিবিকেও মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানায় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

মঙ্গলবার সকাল ১০টায় হিলি সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শূন্যরেখা দিয়ে বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মীর মাছরুল ইসলাম ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর রোহিত শর্মার হাতে মিষ্টির প্যাকেটগুলো তুলে দেন। এ সময় তিনি বিএসএফকে ঈদের শুভেচ্ছা জানান ও কুশল বিনিময় করেন। বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে তখন মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানানো হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিনাজপুর সেক্টর কমান্ডারের পক্ষ থেকে ভারতের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি এবং জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে ভারতের পতিরাম ১৮৩ ও ১৯৯ ব্যাটালিয়নের অধিনায়ক ও বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডারের পক্ষ থেকে ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার বরাবর পাঁচ প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়।

অপরদিকে, বিএসএফ রায়গঞ্জ সেক্টর কমান্ডারের পক্ষ থেকে বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার, বিএসএফ-১৯৯ পতিরাম ব্যাটালিয়নের অধিনায়কের পক্ষ থেকে জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক, ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক, হিলি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার ও ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডারের পক্ষ থেকে বিজিবি হিলি বিওপি ও বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার বরাবর ৫ প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়।
এসময় সেখানে ভারতের হিলি বিএসএফ ক্যাম্পের কমান্ডার ইন্সপেক্টর হেপুনি কাশি, চেকপোস্ট কমান্ডার দলবির সিং, বিজিবি হিলি সিপি ক্যাম্পের নায়েক সুবেদার আলতাব হোসেনসহ দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন এবং তারা একে অপরের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর রোহিত শর্মা জানান, ঈদ ও দেওয়ালীসহ দুদেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলিতে সীমান্তের দায়িত্বে নিয়োজিত বিজিবি ও বিএসএফ একে অপরের মধ্যে মিষ্টি বিনিময় করে থাকে। সেই আলোকে আজকে আমরা একে অপরের মধ্যেও মিষ্টি বিনিময় করেছি ও ঈদের শুভেচ্ছা জানিয়েছি। এতে করে দুই বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আগামীতেও যেন অব্যাহত থাকে, সে আশাবাদ ব্যক্ত করা হয়।

বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মীর মাছরুল ইসলাম জানান, আজ আমাদের ঈদুল আজহা অনুষ্ঠিত হচ্ছে। সে উপলক্ষে আমাদের পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছি। এতে করে দুই বাহিনীর মধ্যে বিরাজমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও আন্তরিকতা আরও বাড়বে।

তিনি বলেন, দুই বাহিনীর মাঝে সুসম্পর্ক আগেও ছিল। বর্তমানে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

/এবি/

ঈদের বৃষ্টি, যাচ্ছে না সহসা!

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী