ঈদের বৃষ্টি, যাচ্ছে না সহসা!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০১৬, ১২:২২আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৬, ১২:২৫

আবহাওয়া অধিদফতর আগেই জানিয়েছিলো বৃষ্টির কথা। সে কথা মেনেই কি না ঈদের সকালেই বৃষ্টি এসে হাজির মুষলধারে! এমন মুষলধারার বৃষ্টিকে সঙ্গী করে জামাতে ঈদের নামাজ পড়ার প্রস্তুতি অনেকেরই ছিল না, তাই ভিজে ভিজেই পড়তে হয়েছে ঈদের নামাজ।
নামছে মুষলধারে বৃষ্টি তবে কেউ কেউ আশায় ছিলেন নামাজটা যেভাবেই হোক, কোরবানির অন্য আয়োজন হয়তো বৃষ্টি শেষে ভালোয় ভালোয় করা যাবে। কিন্তু সে আশায়ও গুঁড়েবালি। বৃষ্টিতে ভিজেই পশু জবাই করতে হয়েছে। এমনকি ঈদে আসা এই বৃষ্টি থামছে না সহসাই। আগামী কয়েকদিনে বৃষ্টি বাড়ার সম্ভাবনার কথায় জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
মঙ্গলবার আবহাওয়া অধিদফতরের আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারি বৃষ্টির আশঙ্কাও রয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, উড়িষ্যা উপকূলের অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপ একই এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি ধরনের সক্রিয় রয়েছে।
পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ার কথা বলা হয়েছে। তবে বর্ধিত পাঁচদিনের আবহাওয়ার অবস্থায় সামান্য পরিবর্তন হতে পারে বলে জানায় আবহাওয়া অধিদফতর।
সোমবার ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। আর মঙ্গলবার এখনও পর্যন্ত ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ২৬ মিলিমিটার। তবে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে, ৫৪ মিলিমিটার।


/এমও/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান