জয়পুরহাটে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই খুন

জয়পুরহাট প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৪৯আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৪৯

জয়পুরহাটে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই খুন জয়পুরহাটে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই খুন হয়েছেন। তার নাম আনোয়ার হোসেন স্বপন (৪০)।  এ ঘটনায় মুনিরুল ইসলাম ওরফে মুনিরকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে পাঁচবিবি উপজেলার সরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবারিক সূত্রে জানা যায়, সকালে সরাইল গ্রামের আনোয়ার হোসেন স্বপন তার নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। ভোর ৬টার দিকে মুনিরুল ইসলাম তার বড় ভাই আনোয়ারের হোসেনের ঘরে প্রবেশ করে মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। তাকে উদ্ধার করে স্থানীয়রা জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করান। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিক্যাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে বেলা ৩টার দিকে চিকিৎসাধীন অবন্থায় আনোয়ার হোসেনের মৃত্যু হয়।

স্বজনদের দাবি, মুনির মানষিক রোগী। মানষিকভাবে ভারসাম্যহীন হওয়ার কারণে মুনিরকে কিছুদিন আগে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো হয়েছে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। 

লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন আশরাফুল ইসলাম।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম