চাল ওজনে কম দেওয়ায় স্বেছাসেবক লীগ নেতাকে জরিমানা

বগুড়া প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৬, ২০:৫৯আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৬, ২১:০০

ভ্রাম্যমাণ আদালত বগুড়ার শাজাহানপুরে দরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত ডিলার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রুবেল সরকারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ এলাকায় এ ঘটনার পর ক্ষমতাসীন দলের প্রভাবশালী দলের নেতাকর্মীরা তদবির শুরু করেন বলেও জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস এবং ডিলার সূত্রে জানা যায়, হত দরিদ্রদের জন্য কার্ডের মাধ্যমে ৩০কেজি করে চাল বরাদ্দ রয়েছে। প্রতিকেজি চালের দাম ধরা হয়েছে ১০টাকা করে। উপজেলার ৯টি ইউনিয়নে ১৮জন ডিলারের মাধ্যমে এই চাল বিতরণ করা হচ্ছে। প্রত্যেক ডিলারের জন্য গড়ে ৫০০ করে কার্ড রয়েছে। শুক্রবার ওই চাল বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, মাঝিড়া ইউনিয়নের ডিলার রুবেল সরকার ওজনে চুরি করে চাল কম দেওয়ার সংবাদ পেয়ে দুপুরে সেখানে যান। প্রতি ৩০ কেজিতে ২ থেকে ৪ কেজি পর্যন্ত কম দেওয়ার সত্যতা পেয়ে ডিলারকে গ্রেফতার করান। জুমার নামাজের পরে ভ্রাম্যমাণ আদালতে তার ১০হাজার টাকা জরিমানা আদায় করেন। তিনি আরও জানান, এ অপরাধের শাস্তি আরও কঠিন আছে। প্রথমবার তাই একটু ছাড় দেওয়া হয়েছে। পরে এমন অনিয়ম পাওয়া গেলে ক্ষমা নেই।

এদিকে স্বেচ্ছাসেবক লীগ নেতা ডিলার রুবেল সরকারকে গ্রেফতারের পর তাকে সাজা থেকে বাঁচাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তদবির করতে আসেন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান লিটন। তাকে জেল না দিয়ে জরিমানা করতে অনুরোধ জানান।

/এইচকে/

পড়ুন: শিক্ষক শিক্ষার্থীদের মরণফাঁদ খুলনা সরকারি ল্যাবরেটরি স্কুল

সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের