প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করে নাটোরে যুবক জেলে

নাটোর প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৬, ২৩:৪৮আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৬, ২৩:৫৯

নাটোর প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর পুত্র সজিব ওয়াজেদ জয় ও শেখ কামালকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে রুহুল আমিন (২৫) নামের এক যুবককে  গ্রেফতার করেছে পুলিশ।
নাটোর সদর থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম জুয়েল বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।
রুহুল আমিন সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া গ্রামের ওমর আলীর ছেলে। এঘটনায় তথ্য ও প্রযুক্তি আইন ২০০৬ এর ৫৭ ধারায় নাটোর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার দুপুরে হয়বতপুর বাজার থেকে তাকে গ্রেফতারের পর বিকেলে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
ওসি (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মিঠুন চক্রবর্তী জানান, প্রধান মন্ত্রী শেখ হাসিনা, তার পুত্র সজিব ওয়াজেদ জয় ও শেখ কামালকে নিয়ে গত ২৩ মার্চ ফেসবুকে আপত্তিকর মন্তব্য করে পোস্ট দেয় রুহুল আমীন।

এছাড়া একটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত ‘সরকারবিরোধী’ একটি সংবাদ শেয়ারও করেন তিনি। শুক্রবার দুপুরে এলাকার লোকজন ফেসবুকে বিষয়টি দেখতে পেয়ে রুহুল আমীনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

পরে স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত কেরামত আলী নামের এক ব্যক্তি বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন।

মামলায় রুহুল আমীনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

/এইচকে/

পড়ুন: গ্রাম্য সালিশে বেত্রাঘাতে ২৩ শিক্ষার্থী আহত, আটক ৩

সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস