রিমান্ডে থাকা ভুয়া ডিবি পুলিশের বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

বগুড়া প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৯:২২আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৯:২২

বগুড়া বগুড়ায় রিমান্ডে থাকা ভুয়া ডিবি পুলিশ মাকসুদুল আলম সুজনের (৩১) বাড়ি থেকে সোমবার রাতে একটি একনলা বন্দুক, দুটি কার্তুজ ও তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে। একদিনের রিমান্ড শেষে মঙ্গলবার দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হয়।
বগুড়ার সিনিয়র এএসপি (মিডিয়া) গাজিউর রহমান সাগর জানান, সন্ত্রাসী মাকসুদুল আলম সুজন শহরতলির কাজী নুরুইল গ্রামের আফজাল হোসেন পাইকারের ছেলে। গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি ও তার সঙ্গীরা বগুড়া-পীরগাছা সড়কে যশোপাড়া এলাকায় জালাল উদ্দিন নামে গাবতলীর এক ইট ব্যবসায়ীকে পথরোধ করে। নিজেকে ডিবি পুলিশ পরিচয় দেওয়ার পর সে মোটরবাইক থেকে নামিয়ে ব্যবসায়ীকে হ্যান্ডকাপ লাগিয়ে মারধর করে। পরে মোটা অংকের টাকা দাবি করা হলে তিনি (জালাল) চিৎকার দেন। পথচারীরা এগিয়ে এলে সুজন ও সঙ্গীরা পালিয়ে যায়। ১১ সেপ্টেম্বর ব্যবসায়ী জালাল সদর থানায় মামলা করেন।
গত ২১ সেপ্টেম্বর রাতে সুজন গ্রেফতার হলে তাকে জেলহাজতে পাঠানো হয়। গত সোমবার আদালত তাকে একদিনের রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সুজন বাড়িতে বন্দুক, গুলি ও ককটেল থাকার কথা স্বীকার করে। রাতেই তাকে নিয়ে বাড়িতে গেলে পাশেই লিচু বাগান থেকে একটি একনলা বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও তিনটি ককটেল বের করে দেয়। এ ব্যাপারে সুজনের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানান,মঙ্গলবার সুজনকে জেলহাজতে পাঠানো হয়েছে। আগ্নেয়াস্ত্র, ককটেল ও হ্যান্ডকাপের উৎস বের করতে তাকে আবারও রিমান্ডে নেওয়া হতে পারে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের