বাস থামিয়ে কর্মচারীকে মারধর করলো রাবি ছাত্রলীগের নেতাকর্মীরা

রাবি প্রতিনিধি
০৩ অক্টোবর ২০১৬, ০২:২৮আপডেট : ০৩ অক্টোবর ২০১৬, ০২:২৯

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষকের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ায় বাসের এক কর্মচারীকে মারধর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা গেটে এ ঘটনা ঘটে।
ছাত্রলীগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিভাগের সহযোগী অধ্যাপক আলী হায়দার ‘পথের সাথী’ নামে একটি বাসে করে ক্যাম্পাসে ফিরছিলেন। ধুমপান ও বাসের সিটে বসা নিয়ে বাসের এক কর্মচারীর সঙ্গে কথাকাটাকাটি হয় ওই শিক্ষকের। পরে ওই শিক্ষক ছাত্রলীগের নেতাকর্মীদের জানালে তারা বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে অবস্থান নেয়। সেখানে বাসটি এসে পৌঁছালে নেতাকর্মীরা ওই কর্মচারীর ওপর হামলা চালায়। পরে ওই কর্মচারী একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। এসময় চায়ের দোকানদার বাধা দিলে তাকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা নেতাকর্মীদের ধাওয়া করলে তারা পালিয়ে আসে।
তবে আলী হায়দার দাবি করেন, তার সঙ্গে কোনও ঝামেলা হয়নি। তিনি কাজলা গেটে বাস থেকে নেমে মারামারি ঘটনা দেখে রিকশা নিয়ে স্থান ত্যাগ করেন।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, আমাদের কয়েকজন ছেলে কাজলায় ছিল। ওই শিক্ষক সেখানে নেমে বকাবকি করছিল ওই কর্মচারীকে। তখন তারা কয়েকজন সেখানে যায় এবং ওই কর্মচারীকে ধাওয়া করে। তখন ওই চায়ের দোকানে ঢুকে পড়ে।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, রাবির এক শিক্ষকের সঙ্গে বাসের এক কর্মচারীর ঝামেলা হয়। এ নিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও স্থানীয়দের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে বিষয়টি মীমাংসা করা হয়েছে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী