ধানের পোকা দমনে নওগাঁয় জনপ্রিয় ‘আলোক ফাঁদ’

নওগাঁ প্রতিনিধি
০৫ অক্টোবর ২০১৬, ০৬:৫০আপডেট : ০৫ অক্টোবর ২০১৬, ০৬:৫০

ধানের পোকা দমনে নওগাঁয় জনপ্রিয় ‘আলোক ফাঁদ’ নওগাঁর রাণীনগর উপজেলার কৃষকদের কাছে ধানের পোকা চিহ্নিত করতে ও দমনে বেশ জনপ্রিয় ‘আলোক ফাঁদ’। উপজেলার ৮টি ইউনিয়নে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে প্রতিদিন সন্ধ্যায় আমন ফসলের ক্ষেতে পোকার উপস্থিতি যাচাইয়ের জন্য এই আলোক ফাঁদ স্থাপন করা হচ্ছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, আমন ধানের ক্ষেতের আইলে কোথাও পানি ভর্তি পাত্রে, কোথাও কাগজের ওপর আলো জালিয়ে ধানে আক্রমণাত্মক বিভিন্ন পোকা ধরছেন। কৃষকরা নিজেই জমিতে এই পোকাগুলোর পরিমাণ দেখে ধান ক্ষেতে কী ব্যবস্থা নিতে হবে তা খুব সহজেই নিরূপন করতে পারছেন । যার ফলে পোকার আক্রমনের আগেই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারছেন উপজেলার কৃষকরা।

আলোক ফাঁদ উপজেলার কালিকগ্রাম গ্রামের কৃষক কুদ্দুস, আবজাল একডালা গ্রামের লতিফ, এনামুল হক এবং খটেশ্বর গ্রামের কৃষক বাচ্চু জানান, তারা এই পদ্ধতি ব্যবহার করে অনেক উপকৃত হয়েছেন। সহজ লভ্য এই পদ্ধতি ব্যবহার করে খুব সহজেই ক্ষেতের পোকা নিধন করতে সম্ভব। এতে করে তাদের খরচ অনেকটাই কমে এসেছে। এটা পরিবেশ বান্ধব একটি পদ্ধতি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস এম গোলাম সারওয়ার জানান, এটি একটি সহজলভ্য পদ্ধতি। কৃষকরা এই পদ্ধতি ব্যবহার করে খুব সহজেই ধানের ক্ষেতের পোকা বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারছেন। এতে ধানের উৎপাদনও বৃদ্ধি পাবে।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, এবার আমন মৌসুমে উপজেলায় ১৬ হাজার ৪শ’ ৫৫ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হচ্ছে।

/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান