শিবগঞ্জে সাবেক স্বামীর হাতে স্ত্রী খুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৮ অক্টোবর ২০১৬, ১৪:৩৪আপডেট : ০৮ অক্টোবর ২০১৬, ১৪:৩৪

চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাবেক স্বামীর হাতে খুন হয়েছে স্ত্রী। শুক্রবার রাত ১০ টার দিকে উপজেলার চৈতন্যপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘাতক স্বামী সুমনকে আটক করেছে। নিহত ফারজানা আকতার সিমা চৈত্যন্যপুর এলাকার নুরুল ইসলামের মেয়ে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সারওয়ার রহমান জানান, ধাইনগর চৈতন্যপুর গ্রামের আমির হোসেনের ছেলে সুমনের সঙ্গে ২০১২ সালে বিয়ে হয় একই গ্রামের নূরুল ইসলাম কাঁচুর মেয়ে ফারজানা আক্তারের। তাদের সংসারে একটি ছেলে সন্তান জন্ম নেয়। কিন্তু পারিবারিক কলহের জের ধরে ২০১৫ সালে তাদের বিয়ে ভেঙে যায়।

শুক্রবার রাতে ফারজানাদের বাড়িয়ে গিয়ে তাকে কুপিয়ে হত্যা করে সুমন। তাকে বাঁচাতে ফারজানার মা দিলুয়ারা বেগম ও তার ছেলে কামরুজ্জামান ছুটে আসলে তাদেরকেও ছোরা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। বিষয়টি স্থানীয়রা জানতে পেরে ঘাতক সুমনকে আটক করে পুলিশে সোপর্দ করে। গুরুত্বর আহত দিলুয়ারা বেগমকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে  এ বিষয়ে তদন্ত কর্মকর্তা এসআই কামরুজ্জামান জানান, ‘আসামি সুমন তার বাচ্চাকে প্রায়ই দেখতে যেতো। আর বিষয়টি মেয়ের পরিবার ভালোভাবে না নেওয়ায় সুমনের সঙ্গে খারাপ আচরণ করতো। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে সমুন তার ধারালো অস্ত্র দিয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।’ 

এ ঘটনায় নিহতের ভাই কামরুজ্জামান বাদি হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন- 

 



আকাশপথে অস্ত্র পাচার: শুল্ক গোয়েন্দাদের উদ্বেগ

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি