শেখ হাসিনা আবারও আ. লীগের সভানেত্রী নির্বাচিত হবেন : নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৮ অক্টোবর ২০১৬, ১৯:০৫আপডেট : ০৮ অক্টোবর ২০১৬, ১৯:০৫

শেখ হাসিনা আবারও আ. লীগের সভানেত্রী নির্বাচিত হবেন : নাসিম আওয়ামী লীগে শেখ হাসিনার কোনও বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন,আগামী ২২ ও ২৩ অক্টোবরের দলের ৩০তম জাতীয় সম্মেলনে শেখ হাসিনাই দলের সভানেত্রী নির্বাচিত হবেন। আর শেখ হাসিনার নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনের জন্য দলকে প্রস্তুত করা হবে।

শনিবার বিকেলে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘সংবিধান অনুযায়ী ২০১৯ সালে শেখ হাসিনার অধীনেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে বিএনপির অংশ নেওয়া ছাড়া আর কোনও উপায় নাই। সব দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে।’

জঙ্গিবাদ নির্মূলে বর্তমান সরকারের ভুমিকা তুলে ধরে তিনি বলেন, ‘শেখ হাসিনা যেভাবে জঙ্গি দমন করেছেন তা বিশ্বে ইতিহাস হয়ে রয়েছে। সারা দুনিয়া এখন বাংলাদেশের দিকে তাকিয়ে থাকে। তিনি আরও বলেন, ‘সরকারের যুগোপযোগী পদক্ষেপের কারণে সব সূচকেই দেশ এগিয়ে গেছে। বিশ্বব্যাংক স্বীকার করেছে শেখ হাসিনার নেতৃত্বে দেশের দারিদ্রতার হার ক্রমে হ্রাস পাচ্ছে। কৃষি, স্বাস্থ্য ও শিক্ষাসহ সব ক্ষেত্রেই এগিয়ে গেছে বাংলাদেশ। আর এসব কারণেই জনগণ শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় দেখতে চায়।’

সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক সাবেক মৎস্যমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলন, সিরাজগঞ্জ-পাবনা সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম খান প্রমূখ।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ