সীমান্ত পার হয়ে ভারত যাওয়ার সময় ৫ মিয়ানমার নাগরিক আটক

জয়পুরহাট প্রতিনিধি
১৩ অক্টোবর ২০১৬, ১৪:০৮আপডেট : ১৩ অক্টোবর ২০১৬, ১৪:১০

সীমান্ত পার হয়ে ভারত যাওয়ার সময় ৫ মিয়ানমার নাগরিক আটক অবৈধভাবে ভারতে প্রবেশের সময় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত এলাকা থেকে নারী ও শিশুসহ পাঁচ মিয়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোরে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- আব্দুল হামিদ (২৫), নূর বেগম (২২), হামিদা বেগম (২৪), শিশু রেজাউল করিম (৭) ও শিমু (১)।
জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, কয়া সীমান্ত এলাকার ২৮৭/৪৭ পিলার সংলগ্ন এলাকা দিয়ে কিছু মানুষ ভারতে প্রবেশের চেষ্টা করছে, এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশুসহ পাঁচ মিয়ানমার নাগরিককে আটক করা হয়। আটককৃতরা মিনায়মার থেকে টেকনাফের সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ অভ্যন্তরে আসে এবং পরে তারা এই সীমান্ত এলাকার দালালের মাধ্যমে ভারত যাওয়ার চেষ্টা করে। তাদের পাঁচবিবি থানায় সোপর্দ করা হবে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম