সিরাজগঞ্জে অপহরণের ১৬ দিন পর শিশুর লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৬, ১৭:১১আপডেট : ২২ অক্টোবর ২০১৬, ১৭:১৪

সিরাজগঞ্জে অপহরণের ১৬ দিন পর শিশুর লাশ উদ্ধার সিরাজগঞ্জের কামারখন্দে অপহরণের ১৬ দিন পর জান্নাতুল খাতুন চাঁদনী (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে কামারখন্দ উপজেলার জামতৈল এলাকায় প্রধান ডাকঘরের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

চাঁদনী উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের কুলির সর্দার আনোয়ার হোসেনের মেয়ে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল উদ্দীন সর্দার জানান, ৭ অক্টোবর বিকেলে জামতৈল গ্রামের মঞ্জু শেখ (২৫) সিংগারার প্রলোভন দেখিয়ে শিশু চাঁদনীকে অপহরণ করে। এরপর মাত্র ৫ হাজার টাকার বিনিময়ে চাঁদনীকে উল্লাপাড়া উপজেলার কাওয়াক গ্রামের নাজমুলের কাছে বিক্রি করে মঞ্জু শেখ। এ বিষয়ে চাঁদনীর বাবা বাদী হয়ে ঘটনার দিন কামারখন্দ থানায় মামলা করলে পুলিশ প্রথমে মঞ্জু ও পরে ব্যবসায়ী নাজমুলকে গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জামতৈল গ্রামের লালন (৩৪), আয়ুব ওরফে কাঠাল (৩৫) ও  বকুল হোসেনকে (৪০) গ্রেফতার করে পুলিশ। এরপর ব্যাপক জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ তাদের দেওয়া তথ্যা অনুযায়ী শিশুটির লাশ উদ্ধার করে।

তিনি আরও জানান, মাদক ব্যবসা সংক্রান্ত পূর্ববর্তী শত্রুতার জের ধরে কুলি সর্দারকে শায়েস্তা করতে তার মেয়েটিকে অপহরণ করার পর খুন করা হয়েছে বলে মাদকসেবী মঞ্জু ও মাদকব্যবসায়ী নাজমুল প্রাথমিকভাবে স্বীকার করেছে।

এদিকে, গ্রেফতারকৃতদের ফাঁসির দাবিতে চাঁদনীর স্বজনরাসহ স্থানীয় এলাকাবাসি বিক্ষোভ মিছিল করেছে।

লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে  পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন বাবুল উদ্দীন সর্দার। 

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী