মানুষকে সন্তুষ্ট করার মধ্য দিয়ে সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: খাদ্যমন্ত্রী

রাজশাহী প্রতিনিধি
২৬ অক্টোবর ২০১৬, ১৮:২৭আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ১৮:২৭

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘মানুষকে সন্তুষ্ট করার মধ্যে দিয়ে, মানুষের উপকার করার মধ্যে দিয়ে আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। মানুষ আমাদের কাজের পুরস্কার হিসেবে, আমাদের সেবার পুরস্কার হিসেবে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করবে ইনশাআল্লাহ।’

বুধবার রাজশাহীতে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। সকাল ১০টায় নগরের নানকিং চাইনিজ রেস্টুরেন্টে ‘খাদ্য নিরাপত্তা আইন ও আমাদের করণীয়’ শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত হয়। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় এই কর্মশালার আয়োজন করে।

রাজশাহী বিভাগীয় কমিশনার আব্দুল হান্নানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী-৫ আসনের সাংসদ আব্দুল ওয়াদুদ দারা ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক।

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘নিরাপদ খাদ্য পাওয়া সব মানুষের সাংবিধানিক অধিকার। সেই অধিকার রক্ষার জন্যই এই আইন। অতীতে অনেক সরকার গেলেও মানুষকে নিরাপদ খাদ্য নিয়ে কেউ ভাবেনি। একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ভেবেছেন। এই সরকার মানুষের সরকার। প্রধানমন্ত্রী উন্নয়নের রোল মডেল হিসেবে গড়তে চান। পৃথিবীর অনেক দেশ আজকে মেনে নিয়েছে যে উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।’ নিরাপদ খাদ্য আইন বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন কামরুল ইসলাম।

তিনি আরও বলেন, ‘চাল উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে। ১৯৯৬ সালে এদেশে ৪০ লাখ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল। এখন বছরে আমরা দুই লাখ মেট্রিকটন খাদ্য রফতানি করা হচ্ছে। জনগণের সাংবিধানিক অধিকার রক্ষার জন্য কাজ করছে ১৮টি মন্ত্রণালয় এবং স্থানীয় সরকারের ৪৮০টি সংস্থা।’

পরে দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার ব্যবসায়ী, প্রশাসনিক কর্মকর্তা, ক্যাব প্রতিনিধি, ব্যবসায়ী নেতারা অংশ নেন। তাদের নিরাপদ খাদ্য আইনের বিভিন্ন বিষয়ে অবগত করা হয়। এর আগে সকাল সাড়ে ৮টায় একটি শোভাযাত্রা বের করা হয়। নগরের গভ. ল্যাবরেটরি স্কুলের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে সিঅ্যান্ডবি মোড়ে এসে শেষ হয়।

আরও পড়ুন- 

আ. লীগের কেন্দ্রীয় ৩৮ পদের জন্য দৌড়ঝাঁপ

সব বিভাগে একটি করে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় করা হবে: প্রধানমন্ত্রী

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের