রাবির কর্মচারীর বিরুদ্ধে ভর্তি পরীক্ষায় প্রতারণার অভিযোগ

রাবি প্রতিনিধি
২৭ অক্টোবর ২০১৬, ১৫:২৯আপডেট : ২৭ অক্টোবর ২০১৬, ১৫:৩২

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি করিয়ে দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে এক কর্মচারীর বিরুদ্ধে। অভিযুক্ত আরিফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অফিস সহায়ক। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ‘আই’ ইউনিটের (চারুকলা অনুষদ) পরীক্ষা চলাকালে আরিফের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে ওই বিভাগের শিক্ষকরা ডেকে জিজ্ঞাসাবাদ করেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক মশিহুর রহমান জানান, বুধবার বিকেল ৩টার দিকে আরিফুল ইসলামের গতিবিধি সন্দেহজনক হওয়ায়  তাকে বিভাগের অফিসে ডাকেন শিক্ষকরা। সেখানে তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার মুঠোফোনে ভর্তি করিয়ে দেওয়ার বিষয় টাকা লেনদেনের তথ্য পাওয়া যায়। এছাড়া শাহীন নামের এক ভর্তিচ্ছু শিক্ষার্থী তাকে ফোন করে ভর্তিতে সহযোগিতার কথা বলে। এসময় শিক্ষকরা কৌশলে আরিফকে দিয়ে কথা বলিয়ে শাহীন নামের ওই ভর্তিচ্ছুকে বিভাগে আসতে বলেন। ভর্তিচ্ছু শাহীন বিভাগের সামনে আসলে তাকে ও আরিফকে প্রক্টরের কাছে তুলে দেওয়া হয়।  পরে প্রক্টর দফতরে প্রক্টরিয়ার বডির সদস্য, র‌্যাব ও পুলিশ সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের মাধ্যমে অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আরিফের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিভাগ থেকে প্রক্টর বরাবর চিঠি দেওয়া হয়েছে। প্রক্টর সেই চিঠি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পাঠিয়েছে। রেজিস্ট্রার দফতর তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম