শিশুপুত্রকে কুপিয়ে হত্যায় এক ব্যক্তির যাবজ্জীবন

বগুড়া প্রতিনিধি
৩১ অক্টোবর ২০১৬, ১৮:১২আপডেট : ৩১ অক্টোবর ২০১৬, ১৮:১২





দণ্ডপ্রাপ্ত বিধানচন্দ্র বগুড়ার শেরপুরে স্ত্রীর কাছে নেশার টাকা না পেয়ে ১০ বছর বয়সী একমাত্র শিশুপুত্র দুর্জয়কে কুপিয়ে হত্যা করায় দায়ে বিধান চন্দ্র সরকার (৩৬) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।



সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আ. ম. মো. সাঈদ আদালতে এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্র জানায়, বগুড়ার শেরপুর উপজেলার দারুগ্রামের সাঁওতাল মৃত শিরিস চন্দ্র সরকারের ছেলে বিধান চন্দ্র সরকার প্রায় ১৪ বছর আগে পার্শ্ববর্তী সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা কুসুম্বী গ্রামের মৃত মংলার মেয়ে আগমনী সরকারকে বিয়ে করেন। দাম্পত্য জীবনে একমাত্র সন্তান দুর্জয় জন্ম নেয়। মাদকাসক্ত বিধান আগে কৃষিকাজ করলেও পরবর্তীতে বেকার হয়ে যায়। স্ত্রী আগমনী প্রতিবেশি বিশ্বনাথের বাড়িতে ঝিয়ের কাজ করতেন। ওই বেতন দিয়ে সংসার ও স্বামীর মাদকের খরচ বহন করতেন। কোনওদিন টাকা না দিলে সে (স্বামী) আগমনী ও ছেলে দুর্জয়কে মারধোর করতো।
২০১৫ সালের ৩১ আগস্ট সকালে বিধান নেশার টাকা চাইলে আগমনী অস্বীকৃতি জানান। তিনি ঝিয়ের কাজ করতে গেলে বিধান ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ছেলে দুর্জয়কে হত্যা করে। কিছুক্ষণ পর আগমনী বাড়িতে এসে ঘরের মেঝেতে ছেলের রক্তাক্ত লাশ দেখতে পান। পালানোর চেষ্টা করলে জনগণ বিধানকে আটক করে পুলিশে দেন। আগমনী শেরপুর থানায় স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা করেন।
আদালত শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার দুপুরে রায় ঘোষণা করেন। হাজত বাসের সময় দণ্ডের মধ্যে থেকে বাদ যাবে। সরকার পক্ষে পিপি আবদুল মতিন ও আসামী পক্ষে জেলা লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী আবদুল মোত্তালেব-৩ মামলা পরিচালনা করেন।

আরও পড়ুন: কিবরিয়া হত্যা মামলা: মেয়র আরিফুল হকের জামিন নামঞ্জুর

/এইচকে/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান