বগুড়ার অর্ধ লক্ষাধিক শিক্ষার্থী জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে

বগুড়া প্রতিনিধি
০১ নভেম্বর ২০১৬, ১২:০১আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ১২:০৩

বগুড়ার অর্ধ লক্ষাধিক শিক্ষার্থী জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে বগুড়ায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় আজ মঙ্গলবার ৫৮টি কেন্দ্রে ৫০ হাজার ৪৬৩ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করবে। সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য শিক্ষা বিভাগ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া  পরীক্ষা কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক ভিজিল্যান্স টিম থাকার পাশাপাশি কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি থাকবে।

বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা অফিস সূত্র জানা গেছে, এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডের আওতায় বগুড়ায় জেএসসি পরীক্ষায় ৩৯ কেন্দ্রে ৩৭ হাজার ৭৮০ জন এবং জেডিসি পরীক্ষায় ১৯ কেন্দ্রে ১২ হাজার ৫৮৩ জন ছাত্রছাত্রী অংশ নিবে। এর মধ্যে বগুড়া সদরের ৬ কেন্দ্রে ৭ হাজার ১৩৭ জন, শিবগঞ্জের ৫ কেন্দ্রে ৪ হাজার ১৬৪ জন, শাজাহানপুরের ৪ কেন্দ্রে ২ হাজার ৯৫৯ জন, আদমদীঘির ৪ কেন্দ্রে ২ হাজার ২৭৫ জন, সারিয়াকান্দির ৩ কেন্দ্রে ২ হাজার ৮৮১ জন, শেরপুরের ৩ কেন্দ্রে ৩ হাজার ৭৪৯ জন, দুপচাঁচিয়ার ৩ কেন্দ্রে ২ হাজার ২৬৩ জন, সোনাতলার ৩ কেন্দ্রে ৩ হাজার ৪৬৮ জন, ধুনটের ২ কেন্দ্রে ২ হাজার ৯৩৯ জন, নন্দীগ্রামের ২ কেন্দ্রে ১ হাজার ৫৮১ জন, গাবতলীর ২ কেন্দ্রে ২ হাজার ৬৩৭ জন ও কাহালুর ২ কেন্দ্রে ১ হাজার ৭২৭ জন শিক্ষার্থী জেএসডি পরীক্ষায় অংশ গ্রহণ করবে।

অপরদিকে, জেডিসি পরীক্ষায় বগুড়া সদরের ২ কেন্দ্রে ১ হাজার ১৪৯ জন, শেরপুরের ৩ কেন্দ্রে ১ হাজার ৩৩০ জন, শাজাহানপুরের ২ কেন্দ্রে ১ হাজার ৩৭৯ জন, শিবগঞ্জের ২ কেন্দ্রে ১ হাজার ৬৪৬ জন, নন্দীগ্রামের ২ কেন্দ্রে ৭৪৪ জন, গাবতলীর ২ কেন্দ্রে ১ হাজার ১৩০ জন, ধুনটের ১ কেন্দ্রে ৯২৪ জন, সারিয়াকান্দির ১ কেন্দ্রে ৫১৮ জন, আদমদীঘির ১ কেন্দ্রে ৪৪০ জন, দুপচাঁচিয়ার ১ কেন্দ্রে ৮১১ জন, সোনাতলার ১ কেন্দ্রে ৪৪৯ জন এবং কাহালুর ১ কেন্দ্রে ৯৪১ জন পরীক্ষার্থী অংশ নিবে।

বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র সরকার জানান, আগামী ১৭ নভেম্বর পরীক্ষা শেষ হবে। পরীক্ষায় সংশ্লিষ্ট উপজেলায় নির্বাহী কর্মকর্তা ও আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করবেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে