এমপিকে আসামি করায় মামলা নিচ্ছে না পুলিশ!

সিরাজগঞ্জ প্রতিনিধি
০১ নভেম্বর ২০১৬, ১৬:১৭আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ১৬:১৭

সিরাজগঞ্জ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আব্দুল হককে মারপিট ও কোপানোর ঘটনায় স্থানীয় সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলন এবং তার দুই ছেলে রুবেল ও জুয়েলসহ স্বজনদের নামে থানায় অভিযোগ জমা পড়েছে। অভিযোগটি করেছেন একই ঘটনায় লাঞ্ছিত তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবলু শেখ।  হামলার বিষয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইন্ধন দেওয়া এবং হুকুমদাতা হিসেবে এমপি মিলনের নাম উল্লেখ করেছেন তিনি। এ কারণেই মামলা নিতে পুলিশ গড়িমসি করছে বলে অভিযোগ উঠেছে।

এমপি মিলনের দুই ছেলে, ভাগ্নে, জামাতা, পুতরা, ব্যাক্তিগত সহকারী ও নিকটতম স্বজনসহ ১০/১২ জনকে হামলাকারী হিসেবে অভিযুক্ত করা হয়েছে। সোমবার অভিযোগটি তাড়াশ থানায় জমা হওয়ার পর বিকাল থেকে রাতভর অভিযোগকারীর সঙ্গে পুলিশের দফায় সমঝোতা বৈঠক হয়। কিন্তু অভিযোগের দু’একটি লাইন সংশোধন ছাড়া সাংসদ বা তার পরিবারের লোকজনের বিরুদ্ধে হামলার ঘটনায় জড়ানোর বিষয় বাদ দেওয়া সম্ভব হয়নি। মঙ্গলবার সকাল ১১ টা পর্যন্ত মামলাটি রেকর্ড হয়নি বলে তাড়াশ থানা সূত্রে জানা গেছে।

এদিকে, মামলা রেকর্ড নিয়ে পুলিশের বিরুদ্ধে গড়িমশি ও তালবাহানার অভিযোগ করেছেন জেলা ও উপজেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন সিনিয়র নেতাকর্মী। মামলা রজুর বিষয়ে পুলিশ একদিকে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং দলীয় নেতাকর্মী ও বাদী কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপের অপেক্ষায় রয়েছেন বলে জানা গেছে।

অন্যদিকে, হামলার ঘটনায় মামলা দায়ের, পুলিশের ওই মামলা আমলে নেওয়া, দোষীদের গ্রেফতার, এই‌ ঘটনায় সাংসদ ও তার পরিবারকে জড়ানোর ঘটনায় তাড়াশ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বেশিরভাগ নেতাকর্মীই গত কয়েকদিন ধরে বিভক্ত হয়ে পড়েছেন বলে জানা গেছে। এসব ঘটনায় প্রকাশ্যে পাল্টাপাল্টি সভা-সমাবেশ ও প্রতিবাদ-বিক্ষোভ চালু থাকায় উত্তপ্ত হয়ে পড়েছে তাড়াশের রাজনৈতিক অঙ্গন।

অভিযোগকারী তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবলু শেখ মঙ্গলবার সকালে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোমবার বিকালে অভিযোগ জমা দিলেও সেটি সংশোধন করার পর রাত পৌনে ১২টা পর্যন্ত থানায় বসিয়ে রাখা হয়। তারপরও অভিযোগ রেকর্ড করেননি ওসি।’

অপরদিকে ওসি এটিএম আমিনুল ইসলাম সকালে বলেন, ‘অভিযোগে স্থানীয় সাংসদকে জড়ানোর কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশের অপেক্ষায় রয়েছি।’

জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মৎস্যমন্ত্রী এবং বর্তমান জেলা পরিষদ প্রশাসক আব্দুল লতিফ বিশ্বাস বলেন, ‘এমপি মিলনের প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধনে তার দুই ছেলে, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন বিদ্যুতসহ একদল সন্ত্রাসী উপজেলা চেয়ারম্যানকে কুপিয়েছে। সরকারি দলের এমপি বা নেতাকর্মীরা যে ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে দল তাদের দায়-দায়িত্ব নেবে না। আমরা হামলা ও পুলিশের মামলা না নেওয়ার বিষয়টি এরই মধ্যে কেন্দ্রীয় নেতাদের জানিয়েছে।’

উল্লেখ্য তাড়াশের দুই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জিডি এবং পুরনো দলীয় কোন্দলের জের ধরে রবিবার উপজেলা আইনশৃঙ্খলা সভায় সাংসদ গাজী ম ম আমজাদ হোসেন মিলন ও তার সমর্থকদের সঙ্গে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হকের সঙ্গে বাগ-বিতণ্ডা হয়। এর এক পর্যায়ে অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সভা পণ্ড হয়ে যায়। সাংসদ ও উপজেলা চেয়ারম্যান উপজেলা পরিষদ ভবনের নিজ নিজ কার্যালয়ে চলে যান। ইউপি চেয়ারম্যানরা উপজেলা চেয়ারম্যানের কক্ষে বসে এই পরিস্থিতি নিয়ে আলোচনায় বসেন।  আলোচনা চলাকালেই ভাইস চেয়ারম্যান ফরহাদ আলীর নেতৃত্বে এমপি মিলনের দুই ছেলে জর্জিয়াস মিলন রুবেল ও জাকির হোসেন জুয়েলসহ একদল চিহ্নিত সন্ত্রাসী অতর্কীত হামলা চালিয়ে উপজেলা চেয়ারম্যানকে কুপিয়ে মারাত্বক জখম করে। এসময় তারা বেশ কয়েকজন ইউপি চেয়ারম্যানকে লাঞ্ছিত ও উপজেলা চেয়ারম্যানের অফিস কক্ষ ভাংচুর করে পালিয়ে যায়।

গুরুতর আহত উপজেলা চেয়ারম্যানকে দুপুরে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, বিকালে সিরাজগঞ্জ সদর হাসপাতালে এবং সন্ধ্যার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে উপজেলা চেয়ারম্যান আব্দুল হক ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন বলে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস জানিয়েছেন।

অবশ্য উপজেলা চেয়ারম্যান মারপিটের ঘটনায় নিজের ইন্ধন বা পরিবারের লোকজনের জড়িত থাকার বিষয়ে সাংবাদিকদের কাছে অস্বীকার করেছেন সাংসদ গাজী ম ম আমজাদ হোসেন মিলন।

আরও পড়ুন-


আহলে সুন্নাতকে প্রতিবাদ সভার অনুমতি দিয়ে মাঠে ছিল না প্রশাসন!

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান