২৪ ঘণ্টা পরও ছাড়া পাননি শিক্ষক জলির সহকর্মী

রাবি প্রতিনিধি
০৪ নভেম্বর ২০১৬, ১৯:২১আপডেট : ০৪ নভেম্বর ২০১৬, ১৯:২৪

আকতার জাহান জলি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদকিতা বিভাগের শিক্ষক আকতার জাহান জলির রহস্যজনক মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক সহকর্মী আতিকুর রহামনকে ২৪ ঘণ্টা পরও ছাড়েনি পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে নগরীর তালাইমারী এলাকা থেকে মহানগর গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। এমনকি তাকে গ্রেফতার দেখানো হবে কিনা সে সম্পর্কেও স্পষ্ট তথ্য দিচ্ছে না পুলিশ কর্মকর্তারা।

আতিকুর রহমান বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর।

নাম প্রকাশ না করা শর্তে মহানগর পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘শিক্ষক জলির সঙ্গে নিয়মিত যোগাযোগ করতেন সহকর্মী আতিকুর রহমান। দীর্ঘদিনের কলরেকর্ডে এমন তথ্য পাওয়া গেছে। আতিকুর জলির মানসিক অবস্থা সম্পর্কে অবগত ছিলেন বলে ধারণা করা হচ্ছে।’

মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আল আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য আতিকুরকে হেফাজতে নেওয়া হয়েছে। ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছি।’ মামলায় গ্রেফতার দেখানো হবে কিনা সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ শেষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে জুবেরী ভবনে নিজ কক্ষ থেকে আকতার জাহানের লাশ উদ্ধার করা হয়। এসময় তার কক্ষ থেকে ‘সুইসাইড নোট’ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচণার অভিযোগে অজ্ঞাতনামাদের নামে নগরীর মতিহার থানায় মামলা দায়ের করেন আকতার জাহানের ছোটো ভাই কামরুল হাসান।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের