সিরাজগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৭ নভেম্বর ২০১৬, ০১:৪৩আপডেট : ০৭ নভেম্বর ২০১৬, ০১:৪৫

সিরাজগঞ্জে ১২ বছরের বয়সের এক বুদ্ধি প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ এ ঘটনায় শিশুটির প্রতিবেশী ধর্ষক তাঁত মালিক শুকুর আলীকে (৫৫) আটক করেছে। শিশুটিকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সিরাজগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক

শনিবার দুপুরে সদর উপজেলার বাঐতারা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রবিবার সন্ধ্যায় বিষয়টি থানা পুলিশকে জানানো হয়।
সদর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক নুরুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। আগামীকাল (সোমবার) শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য ফের সদর হাসপাতালে পাঠানো হবে।
সদর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) পরিদর্শক বাসুদেব সিনহা জানান, সদর উপজেলার বাঐতারা মধ্যপাড়া গ্রামের তাঁত মালিক শুকুর আলীর বাড়িতে শিশুটির বাবা এবং মা সূতা পাকানোর কাজ করতেন। শিশুটি তার বাবা-মার সঙ্গে শুকুর আলীর বাড়িতে প্রায়ই আসা-যাওয়া করতো। শনিবার দুপুরে শুকুর আলীর বাড়ি ফাকা থাকায় সে শিশুটিকে প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে তার স্বজনরা তাকে উদ্ধারের পর বিকালে সদর হাসপাতালে ভর্তি করে।
স্থানীয় কয়েকজন বিষয়টি কয়েক দফা মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে রবিবার সন্ধ্যায় পুলিশ খবর পেয়ে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর ধর্ষক শুকুর আলীকে আটক করে পুলিশ।
ওসি আরও জানান, শিশুটির মা ও স্বজনরা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের