প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, শিক্ষক গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৮ নভেম্বর ২০১৬, ১৪:৪৪আপডেট : ০৮ নভেম্বর ২০১৬, ১৪:৪৪

অভিযুক্ত শিক্ষক আব্দুল ওয়াদুত
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় আব্দুল ওয়াদুত নামে এক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে ছাত্রলীগ নেতাকর্মীরা তাকে পুলিশের হাতে সোপর্দ করে। রাতেই তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে।

অভিযুক্ত শিক্ষক আব্দুল ওয়াদুত বেলকুচি ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক। তার বাড়ি পার্শ্ববর্তী কামারখন্দ উপজেলার রায়-দৌলতপুর গ্রামে। 

বেলকুচি থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, বেলকুচি ডিগ্রি কলেজের ছাত্রলীগের ক’জন নেতাকর্মীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ রয়েছে। কলেজের ছাত্রলীগের সভাপতি রিয়াদ হোসেন এবং সাধারণ সম্পাদক নয়ন ইসলাম তার বিরুদ্ধে অভিযোগ করেছেন। অভিযোগটি যাচাই-বাছাই করে রাতেই তথ্য-প্রযুক্তি আইনে মামলা হয়েছে।

বেলকুচি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান জানান, সরকার সম্পর্কে বিরূপ মন্তব্য করায় কতিপয় ছাত্রলীগ নেতার অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে আটক করেছে।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের