পাবনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

পাবনা প্রতিনিধি
১০ নভেম্বর ২০১৬, ১৪:৪৬আপডেট : ১০ নভেম্বর ২০১৬, ১৪:৫০

পাবনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা পাবনার আটঘরিয়ায় রফিকুল ইসলাম (৩০) নামের এক সার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা,  পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

নিহত রফিকুল ইসলামের বাড়ি উপজেলার একদন্ত ইউনিয়নের ষাটগাছা গ্রামে।

একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল সরদার জানান, সকালে বাড়ি থেকে ধানুয়াঘাটা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন রফিকুল ইসলাম। পথে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা রফিকুলকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রফিকুলকে মৃত ঘোষণা করেন।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, আমরা সার ব্যবসায়ী রফিকুলকে কুপিয়ে হত্যার বিষয়টি জানতে পেরেছি। কারা কি কারণে তাকে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন ওসি ফারুক আহমেদ।  

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম