আধিপত্য বিস্তার নিয়ে পৌর মেয়রের বাড়িতে অগ্নিসংযোগ

বগুড়া প্রতিনিধি
১১ নভেম্বর ২০১৬, ১৮:০০আপডেট : ১১ নভেম্বর ২০১৬, ১৮:০৮

পৌর মেয়রের বাড়ি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বগুড়ার সারিয়াকান্দির পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমনের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এর আগে বৃহস্পতিবার বিকালে ওই বাসায় হামলা চালিয়ে ঘরের দরজা-জানালা, মোটরসাইকেল ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। প্রাণ ভয়ে মেয়র তার শহরের বাড়িতে অবস্থান করছেন।

মেয়রের দাবি, স্থানীয় এমপি আবদুল মান্নানের ভাই ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জাহিদুল ইসলাম রাজুর নেতৃত্বে এ হামলা হয়েছে। তবে রাজুকে মোবাইলে ফোনে পাওয়া যায়নি।

মেয়র জানান, রাজনৈতিক অগ্রগতির জন্য এমপি ও তার লোকজন ক্ষুব্ধ। এ কারণে তাকে আওয়ামী লীগ থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়। এমপির উসকানি ও উপস্থিতিতে বিধি বহির্ভুতভাবে তাকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তৃণমূল সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হলেও তা কেন্দ্রে বাতিল হয়ে গেছে। পৌর ভবন নির্মাণের জায়গা কেনা নিয়ে এমপির লোক জাহিদুল ইসলাম মন্ত্রণালয়ে অভিযোগ করেন। গত ৮ নভেম্বর তদন্ত কমিটি এলেও কাউন্সিলর ও অন্যরা তার (মেয়র) পক্ষে কথা বলেন। এতে অভিযোগকারীরা প্রচণ্ড ক্ষুব্ধ হন। রাজু ও তার ক্যাডাররা প্রাণনাশের হুমকি দেওয়ায় তিনি সারিয়াকান্দির হিন্দুকান্দির গ্রামের বাড়িতে থাকতে পারছেন না। পরিবারের সদস্যদের নিয়ে শহরে অবস্থান করছেন। কিছুদিন আগে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করলে রাজু ব্যানারে আগুন দিয়েছিল।

তিনি আরও বলেন, তাকে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় করতে ব্যর্থ হয়ে বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে রাজুর নেতৃত্বে তার বডিগার্ড স্বেচ্ছাসেবক লীগ ক্যাডার বাটুল মিয়াসহ ১৫-১৬ জন সন্ত্রাসী তার বাড়িতে আসে। তারা তাকে (মেয়র) না পেয়ে হামলা চালিয়ে দরজা, জানালাসহ আসবাবপত্র এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করে। এসময় বাড়িতে থাকা তার ভাগ্নে মাহমুদুল হাসান ও আওয়ামী লীগ কর্মী শহিদুল ইসলাম আকুলকে মারধর করে।

মেয়রের অভিযোগ, শুক্রবার সকালে ফায়ার সার্ভিস ও পুলিশের ফোনে তিনি জানাতে পারেন তার তালা বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। তার ধারণা বৃহস্পতিবারের হামলাকারীরাই শুক্রবার সকালে তার বাড়িতে আগুন দিয়েছিল। তিনি বিষয়টি ভারপ্রাপ্ত পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার) আরিফ মণ্ডলকে জানিয়েছেন। তিনি বর্তমানে দেশের বাইরে আছেন। দেশে ফিরলে তার সঙ্গে আলাপ করে আইনগত ব্যবস্থা নেবেন। রবিবার থানায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা করবেন। থানা না নিলে আদালতে যাবেন।

সারিয়াকান্দি থানার এসআই এনায়েত জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে টহল দিচ্ছে।

 /এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের