বগুড়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ দুই ডাকাত গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
২০ নভেম্বর ২০১৬, ১৩:০১আপডেট : ২০ নভেম্বর ২০১৬, ১৩:০৪

বগুড়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ দুই ডাকাত গ্রেফতার বগুড়ার কাহালুরে পুলিশ সঙ্গে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বন্ধুকযুদ্ধে দুই পুলিশ কনস্টেবলও আহত হয়েছেন। তাদের বগুড়া পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার গভীর রাতে কর্ণিপাড়া ঘোনকালাই এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে কয়েকটি চাপাতি, ছুরি ও ড্যাগার ও ৬টি গুলির খোসা উদ্ধার করা হয়।

আহত দুই কনস্টেবল হলেন, আবু বকর ও তৌহিদুল ইসলাম।  গ্রেফতারকৃত ডাকাতরা হলেন, কাহালু উপজেলার পিলকুঞ্জ গ্রামের আবদুল আলিম (২৬) ও শিবগঞ্জ উপজেলার শিয়ালী দক্ষিণপাড়ার ফুলবর রনি (৩৮)।

বগুড়ার সিনিয়র এএসপি (মিডিয়া) গাজিউর রহমান সাগর জানান, শনিবার রাত আড়াইটার দিকে একদল সশস্ত্র ডাকাত ঘোনকালাই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় কাহালু থানা পুলিশের একটি টহল দল ওই এলাকা দিয়ে যাওয়ার সময় ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা জবাবে গুলি ছোড়ে। এক পর্যায়ে গোলাগুলির শব্দে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। এরপর ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত আবদুল আলিম ও ফুলবর রনিকে গ্রেফতার করা হয়।

কাহালু থানার ওসি নুর এ আলম সিদ্দিকী জানান, পুলিশ বন্দুকযুদ্ধের সময় শর্টগান দিয়ে ১২ রাউন্ড গুলি ছোড়ে। তিনি আরও জানান, ডাকাত দলের সদস্যরা বগুড়াসহ আশপাশের জেলায় সিএনজি অটোরিকশা, ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলে ছিনতাই ও ডাকাতি করতো। এ ব্যাপারে কাহালু থানার এসআই মতিয়ার রহমান বাদি হয়ে অস্ত্র আইন ও ডাকাতির প্রস্তুতির মামলা করেছেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি