রাবির দুই শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার

রাবি প্রতিনিধি
২০ নভেম্বর ২০১৬, ১৩:৪৭আপডেট : ২০ নভেম্বর ২০১৬, ১৩:৫১

রাবির দুই শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার পূর্ব শত্রুতার জের ধরে মারামারির ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যায়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলের দুই শিক্ষার্থীকে বহিষ্কার করেছে হল প্রশাসন। শনিবার বিকেলে তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন, বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুর রহমান পলাশ এবং একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আলী।

হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, পলাশ ও আলী হলের ১২২ ও ১২১ নম্বর কক্ষে থাকেন। শুক্রবার পূর্ব শত্রুতার জেরে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে আলীকে চড় দেন পলাশ। বিষয়টি নিয়ে হল প্রশাসনের কাছে অভিযোগ করেছিলেন আলী। এর জের ধরে শনিবার দুপুর ২টার দিকে আলীর রুমে যান পলাশ। এসময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতি শুরু হলে আলী পলাশকে ধাক্কা দেন। এসময় দেওয়ালের সঙ্গে ধাক্কা লেগে পলাশের মাথা ফেটে যায়। পরে পলাশকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে মোহাম্মদ আলী বলেন, ‘আমার এক বান্ধবীর সঙ্গে পলাশ ভাইয়ের সমস্যা ছিল। পলাশ ভাই আমার কাছে ওই মেয়ের ছবি চাইলে আমি না দেওয়ায় আমার ওপর রেগে ছিলেন। পরে ভাইয়ের মানিব্যাগ হারিয়ে গেলে আমাকে অপবাদ দিয়ে বকাবকি করেন।’

আলী আরও বলেন, ‘আমার এক বন্ধুর কাছ থেকে টাকা নিয়েছিলাম। পরে সে জানালো টাকাটা পলাশ ভাইয়ের। আমি পলাশ ভাইকে টাকাটা ফেরতও দিয়েছিলাম। কিন্তু তিনি সেটা অস্বীকার করেন এবং পুনরায় আমার কাছে টাকা দাবি করেন। বিষয়টি নিয়ে শুক্রবার কথাকাটাকাটি হয় এবং আমাকে মারধর করেন। এ বিষয়ে আমি হল প্রশাসনের কাছে অভিযোগ দিলে শনিবার আমার রুমে পলাশ ভাই এসে বকাবকি করেন এবং এক পর্যায়ে দেয়ালের সঙ্গে তার মাথা ধাক্কা লাগে।’

আহত আব্দুর রহমান পলাশ বলেন, ‘সপ্তাহ খানেক আগে আমার মানিব্যাগ আলীর রুমে ভুল করে রেখে আসি কিন্তু সে ফেরত দিতে অস্বীকৃতি জানায়। এছাড়া সে আমার রুমমেটের মাধ্যমে আমার কাছ থেকে কিছু টাকা নিয়েছিল কিন্তু সেটা ফেরত দেয়নি। শুক্রবার তার কাছে ওই টাকা চাইলে সে বলে ফেরত দিয়েছে দাবি করে। এসময় মিথ্যা বলায় তাকে একটা চড় দেই। এ ঘটনা নিয়ে সে হল প্রশাসনকে অভিযোগ দেয়। তাই নিজেরা বিষয়টা মিটমাট করে নেওয়ার জন্য শনিবার তার রুমে যাই। এসময় তাকে বেয়াদব বললে সে আমাকে রড দিয়ে মাথায় আঘাত করে।’

শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক অনিল চন্দ্র দেব বলেন, ‘হলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের দুজনকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। যদি ভবিষ্যতে এমন কোনও ঘটনা আবারও ঘটে তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা দেখবে।’

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী