বগুড়ায় প্রথমবার বিশ্ব ইজতেমা শুরু আজ

বগুড়া ব্যুরো
২৪ নভেম্বর ২০১৬, ০১:৩৩আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ০৩:২৭

বগুড়ায় প্রথমবার বিশ্ব ইজতেমা শুরু আজ বগুড়া শহরতলির ঝোপগাড়ি এলাকায় প্রথমবারের মতো আজ বৃহস্পতিবার ফজর থেকে শুরু হচ্ছে তিনদিনব্যাপী তাবলীগ জামায়াতের বিশ্ব ইজতেমা। প্রায় ৪৫ বিঘা জমিতে বিশাল প্যান্ডেল নির্মাণসহ সকল প্রস্তুতি শেষ হয়েছে। ইতিমধ্যে অনেক মুসুল্লি ইজতেমা এলাকায় এসেছেন।

তাবলীগের নীতি নির্ধারণী সুরা সদস্যদের অন্যতম মারকাজ মসজিদের খতিব মুফতি মাওলানা মশিউর রহমান জানান, বগুড়ায় প্রথমবারের মতো এত বড় আয়োজন করা হচ্ছে। এখানে মুসুল্লিদের সুবিধার্থে ২৬ ভাগে ভাগ করা হয়েছে। তিনি জানান, শুধু দেশের বিভিন্ন জেলার নয়; কানাডা, আমেরিকা, সোমালিয়া, দক্ষিণ আফ্রিকা, মরক্কো, অস্ট্রেলিয়াসহ অনেক দেশ থেকে ধর্মপ্রাণ মুসুল্লিরা আসছেন।

মেহমানদের চিকিৎসা সেবায় দুটি চিকিৎসা ক্যাম্প স্থাপন করা হয়েছে। প্রশাসন আইন-শৃংখলা রক্ষায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তিনি আরও বলেন, ইজতেমায় ইসলামের সুমহান বাণী, তাওহীদ তথা একত্ববাদের দাওয়াত পৌঁছে দেওয়া ও দ্বীন সম্পর্কে সবাইকে জানানোই হচ্ছে তাবলীগের প্রধান কাজ। আয়োজকরা আশা করছেন, ১০ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান এ ইজতেমায় অংশ নেবেন। ২৬ নভেম্বর শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বগুড়ার বিশ্ব ইজতেমা শেষ হবে।

/এনএইচএন/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম