মিয়ানমারে গণহত্যার প্রতীকী প্রতিবাদ রাবিতে

রাবি প্রতিনিধি
২৪ নভেম্বর ২০১৬, ১৬:০৮আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ১৬:০৮

মিয়ানমারে গণহত্যার প্রতীকী প্রতিবাদ রাবিতে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর চলমান গণহত্যার বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতীকী প্রতিবাদ ও মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি, কতটা নির্মমভাবে মানুষকে হত্যা করা হচ্ছে, মা-বোনদের ধর্ষণ করা হচ্ছে ও বাড়িঘরে অগ্নিসংযোগ করা হচ্ছে। আমরা দেখেছি, সেখানে কীভাবে মানবতার লঙ্ঘন হচ্ছে। মানবাধিকার সংগঠনগুলো আজ কোথায়?’

এসময় বক্তারা রোহিঙ্গা ইস্যুতে সুচির বিতর্কিত ভূমিকার সমালোচনা করে তার নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়ার দাবি জানান।         এছাড়া অতি দ্রুত রোহিঙ্গাদের নিরাপত্তার দাবিতে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর হস্তক্ষেপ কামনা করেন তারা।

মানববন্ধনে দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল আজিজের সঞ্চালনায় বক্তব্য দেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আব্দুর রহমান সিদ্দিকী, ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহফুজ, একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আলতাফ, অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইমরুল শেখ ইমু, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী কামরুজ্জামান প্রমুখ।

আরও পড়ুন- 


দলের সমর্থন পেতে জেলা আ. লীগ নেতাদের দৌড়ঝাঁপ

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম