নিজ গুণে মহাস্থানগড় সার্কের সাংস্কৃতিক রাজধানী হয়েছে: সংস্কৃতিমন্ত্রী

বগুড়া প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৬, ১৯:৩৪আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ১৯:৩৪

নিজ গুণে মহাস্থানগড় সার্কের সাংস্কৃতিক রাজধানী হওয়ার গৌরব অর্জন করেছে, বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। আগামী ২১ জানুয়ারি প্রধানমন্ত্রীর বগুড়া সফর উপলক্ষে শনিবার বিকালে বগুড়া সার্কিট হাউজে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় সংস্কৃতিমন্ত্রী সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘দেশের মানুষ এখন ঐতিহাসিক মহাস্থানগড় নিয়ে গর্ব করেন। এখানে পর্যটন কেন্দ্র গড়ে উঠবে, সারা পৃথিবীর কাছে মহাস্থানগড়কে তুলে ধরা হবে। সারাবছর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।’ আগামী ২১ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন বলেও জানান মন্ত্রী।

বগুড়া জেলা প্রশাসক আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও প্রত্নতত্ত্ব অধিদফতরের আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানার সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বেগম আকতারী মমতাজ, প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক মো. আলতাফ হোসেন, সদর আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম ওমর প্রমুখ বক্তব্য রাখেন।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী