বান্দরবানে দুই উপজেলা নির্বাচনে জয় পেলেন যারা

বান্দরবান প্রতিনিধি
০৮ মে ২০২৪, ২১:৫০ আপডেট : ০৮ মে ২০২৪, ২১:৫০

বান্দরবানে ৬ষ্ঠ ধাপে দুই উপজেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলায় মোটরসাইকেল প্রতীকে আব্দুল কুদ্দুছ ও আলীকদম উপজেলায় দোয়াতকলম প্রতীকে জামাল উদ্দিন বেসরকারি ফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এর মধ্যে সদর উপজেলায় মোটরসাইকেল প্রতীকে আব্দুল কুদ্দুছ ৯ হাজার ৪৭০ ভোট ও আলীকদমে দোয়াতকলম প্রতীকে জামাল উদ্দিন ১৯ হাজার ১৪৪ ভোট পেয়েছেন।

সদর উপজেলায় জয়ীর নিকটতম প্রতিদ্বন্দ্বী এ কে এম জাহাঙ্গীর আনারস প্রতীকে পেয়েছেন তিন হাজার ৩৬৬ ভোট। অপরদিকে আলীকদম উপজেলায় জয়ীর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আনারস প্রতীকে পেয়েছেন সাত হাজার ৪১৫ ভোট।

অপরদিকে সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীকে ফারুক আহমেদ ১৩ হাজার ৩২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রজ্ঞাসার বড়ুয়া পাপন (টিয়া পাখী) পেয়েছেন হাজার ৭৫১ ভোট। একই উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৭ হাজার ৯০ ভোট পেয়ে প্রজাপতি প্রতীকে মেহাইনু মারমা নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সানজিদা আক্তার (কলস) পেয়েছেন পাঁচ হাজার ৮০৬ ভোট।

অপরদিকে আলীকদম উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকে রিটন ৯ হাজার ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কফিল উদ্দিন (টিউবওয়েল) পেয়েছেন সাত হাজার ৩১৭ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীকে শিরিনা আক্তার আট হাজার ৫৮৪ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইয়াসমিন আক্তার (পদ্মফুল) পেয়েছেন সাত হাজার ৪৭২ ভোট।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবান জেলা নির্বাচন অফিসার এস এম শাহাদাত হোসেন জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে ৬৬টি ভোট কেন্দ্রের ফলাফলে বেসরকারিভাবে তারা নির্বাচিত হয়েছেন।

/এফআর/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
সম্পর্কিত
নির্বাচিত সরকারের আমলে অনির্বাচিত প্রশাসক আর কতদিন?
স্থানীয় নির্বাচন শুরু জানুয়ারিতে, শেষ জুনে: শাহে আলম
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালায় আরও যা আছে
সর্বশেষ খবর
প্রয়োজন নেই, তবু ‘ছাড়’ দেখলেই কিনতে ইচ্ছে করে কেন?
প্রয়োজন নেই, তবু ‘ছাড়’ দেখলেই কিনতে ইচ্ছে করে কেন?
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে