নাটোর জেলা পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন যারা

নাটোর প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৬, ১৮:৩৫আপডেট : ১২ ডিসেম্বর ২০১৬, ১৮:৩৫

জেলা পরিষদ নির্বাচন নাটোরে আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, ৩ জন সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য প্রার্থী ও ৬ জন সাধারণ ওয়ার্ড সদস্য প্রার্থীকে বিনা প্রদিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক শাহিনা খাতুন। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় তিনি এই ঘোষণা দেন। এসময় অন্যদের মধ্যে সহকারী রিটার্নিং কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন এবং পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার উপস্থিত ছিলেন।
শাহিনা খাতুন ঘোষণা করেন, নাটোর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অ্যাড. সাজেদুর রহমান খান, ১নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডে মানষি ভট্টাচার্য, ২নং ওয়ার্ডে অ্যাড. আঞ্জুমান আরা এবং ৫ নং সংরক্ষিত নারী ওয়ার্ডে ফরিদা পারভীনকে তিনি একক প্রার্থী হিসেবে পেয়েছেন। এছাড়া ১নং সাধারণ ওয়ার্ডে সালাউদ্দিন আল আজাদ সোনা, ২নং ওয়ার্ডে সাজ্জাদ হোসেন, ৩নং ওয়ার্ডে রায়হান কবির টিটু, ৭নং ওয়ার্ডে আলী আকবর, ১২নং ওয়ার্ডে বদিউর রহমান বদি এবং ১৫ নং ওয়ার্ডে মতিউর রহমান মতিকে একক প্রার্থী হিসেবে পাওয়ায় তাদেরকে বিজয়ী ঘোষণা করা হয়।

বক্তব্যে তিনি উল্লেখ করেন, অবশিষ্ট ওয়ার্ডের নির্বাচনের সময় সবাইকে আইন ও নির্বাচনি আচরণবিধি মেনে চলতে হবে। যে কেউ আচরণবিধি ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন জানান, সর্বমোট চেয়ারম্যান পদে একজন, ৫টি সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্যপদে ৯ জন এবং ১৫টি সাধারণ ওয়ার্ড সদস্য পদের বিপরীতে ৩৫ জন বৈধ প্রার্থী তাদের মনোনয়ন জমা দেন। অবশিষ্ট ২টি সংরক্ষিত মহিলা ওয়ার্ড এবং ৯টি সাধারণ ওয়ার্ডে আগামী ২৮ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান