রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘পপুলেশন, হেলথ, এনভায়রনমেন্ট অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট: ইস্যুজ অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। শনিবার দুপুরে বিভাগের ২০ বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ সম্মেলনের আয়োজন করা হয়।
পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগ আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান ও কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ।
এছাড়া দুই দিনব্যাপী অনুষ্ঠানে সিনেট ভবন ও বিভাগের বিভিন্ন কক্ষে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের ৪৮টি সায়েন্টিফিক পেপার ও ৭টি পোস্টার পেপার উপস্থাপন করা হবে। এছাড়া দ্বিতীয় দিন অ্যালামনাই কমিটি গঠন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
/এমও/







